বিশ্ব

গণছাঁটাইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হোয়াইট হাউসের

  • 2:12 pm - September 27, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- আসন্ন বাজেট সংকট মোকাবিলায় সরকারি সংস্থাগুলোকে গণহারে ছাঁটাইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন কংগ্রেস আগামী সপ্তাহে বাজেট পাস করতে ব্যর্থ হলে দেশটি শাটডাউনের মুখে পড়বে।

অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) সরকারি সংস্থাগুলোকে ‘জনবল হ্রাসের পরিকল্পনা’ তৈরির নির্দেশ দিয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাস না হলে এসব সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে যাবে। নির্দেশনায় বলা হয়েছে, বিকল্প তহবিলবিহীন এবং প্রেসিডেন্টের অগ্রাধিকারের বাইরে থাকা প্রকল্পগুলোর কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করা হবে।

বাজেট আলোচনায় ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা খাতে নিশ্চিত অর্থায়নের দাবি জানালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবি ‘গুরুত্বহীন ও হাস্যকর’ আখ্যা দিয়ে বৈঠক বাতিল করেন। তাঁর দাবি, ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে না।
রিপাবলিকানরা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২০ নভেম্বর পর্যন্ত সরকারকে তহবিল দেওয়ার একটি প্রস্তাব পাস করলেও সিনেটে ডেমোক্র্যাটরা তা আটকে দেন।

জুলাই মাসে ট্রাম্প প্রশাসনের ‘বিগ বিউটিফুল বিল’–এর মাধ্যমে মেডিকেইড প্রকল্পে বড় কাটছাঁট আনা হয়। এই প্রকল্পের ওপর সীমিত আয়ের লাখো মানুষ ও প্রতিবন্ধীরা নির্ভরশীল। ডেমোক্র্যাটরা স্বাস্থ্য খাতে অর্থায়ন আগের অবস্থায় ফিরিয়ে আনতে জোর দিচ্ছেন।

হোয়াইট হাউস ‘ভয়ের কৌশল’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সিনেট ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার। তাঁর ভাষায়, “ট্রাম্প প্রথম দিন থেকেই ফেডারেল কর্মীদের বরখাস্ত করছেন—এটি শাসনের জন্য নয়, বরং ভয় দেখানোর রাজনীতি।”

১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হবে। তার আগে বাজেট চুক্তি না হলে সরকারি শাটডাউন শুরু হবে। এতে অপ্রয়োজনীয় সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং জরুরি সেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাজেট সংকট সমাধানে সমঝোতায় পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au