বিশ্ব

জাতিসংঘের ৮০ বছরে প্রথম নারী মহাসচিবের জন্য জোরালো দাবি

  • 4:25 pm - September 27, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে এখনও কোনো নারীকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়নি। এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির উচ্চ পর্যায়ের লিঙ্গ বৈষম্যের স্পষ্ট চিহ্ন হিসেবে ধরা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কিছু বিশ্বনেতা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মহাসচিব পদে একজন নারী নেত্রীর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ২০২৬ সালের শেষে তার দ্বিতীয় মেয়াদ শেষ করবেন। এরপর মহাসচিব পদে একজন নারী নির্বাচনের দাবী আন্তর্জাতিকভাবে আরও জোরদার হয়েছে।

এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস বলেন,“এটা এখন সময়ের দাবি যে একজন নারীকে মহাসচিব হিসেবে নির্বাচন করা হোক।”

স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার বলেন,“এই অধিবেশনের শেষে, আমরা জাতিসংঘের মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চাই। চলুন ইতিহাস তৈরি করি।”

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য থেকে ৫টি স্থায়ী ক্ষমতাসম্পন্ন দেশ – যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র – গোপনে প্রার্থী তালিকা তৈরি করে সাধারণ পরিষদে প্রস্তাব পাঠায়।

২০১৫ সালে সাধারণ পরিষদ প্রস্তাব দিয়েছিল যে, প্রার্থীদের নাম ও জীবনবৃত্তান্ত নিয়মিতভাবে সকল সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো হবে, যাতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হয়।

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগীনের খুয়েলসুখ বলেন,“জাতিসংঘের শীর্ষ নেতৃত্বে লিঙ্গ সমতা নিশ্চিত করা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করবে।”

ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদার বলেন,“আমাদের অঞ্চলে বৈচিত্র্য, সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে। সময় এসেছে একজন নারী মহাসচিবের।”

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক প্রস্তাব করেছেন সাবেক চিলির রাষ্ট্রপতি মিশেল বাচেলেটকে।বাচেলেট চিলির প্রথম নারী রাষ্ট্রপতি এবং দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘের নারী সংস্থা ও মানবাধিকার হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।আর্জেন্টিনার রাফায়েল গ্রোসিরও মহাসচিব পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ আছে।

২০২৬ সালে নতুন মহাসচিব নির্বাচিত হবেন এবং দায়িত্ব ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে।মহাসচিব পদে একজন নারী নির্বাচিত হলে এটি হবে ঐতিহাসিক মুহূর্ত, যা জাতিসংঘ পরিচালনায় লিঙ্গ সমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে গণ্য হবে।

এটি শুধু লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতীকী জয় নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও নেতৃত্বের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও বিবেচিত হবে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au