সর্বশেষ

পশ্চিমা বিশ্বকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার

  • 7:02 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

লাভরভ বলেন, রাশিয়ার আকাশসীমায় কোনো উড়োজাহাজ ভূপাতিত করার চেষ্টা করা হলে তার ফল হবে ভয়াবহ। তাঁর ভাষায়, “যদি আমাদের আকাশসীমায় কোনো উড়ন্ত বস্তু ভূপাতিত করার চেষ্টা করা হয়, তা যেকোনো বস্তুই হোক, সেটি হবে আমাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার বড় লঙ্ঘন। যারা এ ধরনের চেষ্টা চালাবে, তারা খুবই পস্তাবে।”

লাভরভ অভিযোগ করেন, জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথা বলছে এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কিছু নেতা তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন বলে মন্তব্য করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। বিশেষভাবে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের বক্তব্যকে উসকানিমূলক বলে আখ্যা দেন।

ইউক্রেনে যুদ্ধ চলাকালে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বেড়েছে। এস্তোনিয়া জানিয়েছে, মস্কো তাদের আকাশসীমায় তিনটি যুদ্ধবিমান পাঠিয়েছে। একই সময়ে ন্যাটোর যুদ্ধবিমান পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত করেছে।
লাভরভ বলেন, রাশিয়া কখনো ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের দেশে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি এবং ভবিষ্যতেও এর কোনো পরিকল্পনা নেই।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনকারী রুশ বিমান ভূপাতিত করার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতাকে ‘কাগজের বাঘ’ বলেও মন্তব্য করেছিলেন। লাভরভের হুঁশিয়ারি মূলত সেই প্রেক্ষাপটেই এসেছে।
তবে সমালোচনার মাঝেও তিনি জানান, মস্কো ট্রাম্প প্রশাসনের সঙ্গে খোলামেলা আলোচনার ব্যাপারে আশাবাদী। আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের দূতাবাসের কার্যক্রম উন্নত করার বিষয়টি প্রাধান্য পাবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের বক্তব্যে স্পষ্ট হয়েছে, পশ্চিমা বিশ্বের আগ্রাসন বা হুমকির মুখে রাশিয়া কঠোর অবস্থান নেবে। তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার দ্বার খোলা রাখার বার্তাও দিয়েছেন তিনি।

সুত্রঃরয়টার্স

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au