বিশ্ব

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানি: মামলা, ক্ষতিপূরণের ঘোষণা

  • 3:11 am - September 29, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। ছবি: এএনআই

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৬ নারী ও ৬ শিশু রয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

ঘটনার পর ভারতীয় পুলিশ বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)–এর দুই শীর্ষ নেতা—সাধারণ সম্পাদক এন আনন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, জীবনঝুঁকি তৈরি করা এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

টিভিক প্রধান থালাপতি বিজয় নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে এবং আহতদের ২ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকেও জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা এসেছে।

এ ঘটনায় রাজ্য সরকার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে।

টিভিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমাবেশে সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মানা হয়েছিল। বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “আমার হৃদয়ে যে ব্যথা অনুভূত হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
অন্যদিকে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করে শোক প্রকাশ করেছেন।

হঠাৎ অতিরিক্ত গরম ও বিশৃঙ্খলা থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।

 

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au