বিশ্ব

ইসরায়েলের শীর্ষ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

  • 4:31 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ সেপ্টেম্বর- ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত এক শীর্ষ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন আজ সোমবার সকালে নিশ্চিত করেছে যে, বাহমান চৌবি আসল নামের ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, চৌবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাঁর কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যভান্ডারে (ডেটাবেস) বিশেষ প্রবেশাধিকার ছিল। যদিও তাঁকে কবে এবং কোন পরিস্থিতিতে গ্রেপ্তার করা হয়েছিল, সে তথ্য প্রকাশ করা হয়নি।

চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধ হয়। সেই সংঘাতে ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ শত শত মানুষ প্রাণ হারান। যুদ্ধ চলাকালে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধ শেষ হওয়ার পর ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে সন্দেহভাজনদের দ্রুত বিচার করা হবে।

চৌবির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নতুন ঘটনা নয়। এর আগে গত আগস্টের শুরুতে রুজবেহ ভাদি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেয় ইরান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, যুদ্ধে নিহত এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

এ ছাড়া, গত ৯ আগস্ট ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান।

বিশ্লেষকেরা বলছেন, গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা-সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান আসলে ইসরায়েলকে কঠোর বার্তা দিচ্ছে। একই সঙ্গে, দেশীয়ভাবে জনগণকে বোঝাতে চাইছে যে, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় তারা কোনো ছাড় দেবে না।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au