বিশ্ব

চীনের সঙ্গে সংঘাতের আশঙ্কা, দ্বিগুণ হারে অস্ত্র বানাচ্ছে আমেরিকা

  • 7:43 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার

মেলবোর্ন, ৩০ সেপ্টেম্বর- যে কোনো সময় চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা করছে আমেরিকা। এ কারণে মার্কিন অস্ত্রাগারে অস্ত্রের স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই উদ্বেগের কারণে পেন্টাগন তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের জরুরি ভিত্তিতে উৎপাদন দ্বিগুণ বা এমনকি চারগুণ করার জন্য অনুরোধ জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, উচ্চ চাহিদাসম্পন্ন ১২টি গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াতে চাইছে আমেরিকা। এ কারণে পেন্টাগন এবং শীর্ষ মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতাদের মধ্যে উচ্চ-পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মিউনিশন অ্যাক্সেলারেশন কাউন্সিল’।

মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ এই কার্যক্রমে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। তিনি এই বিষয়ে আলোচনার জন্য কিছু কোম্পানির নির্বাহীর সঙ্গে সাপ্তাহিক ভিত্তিতে যোগাযোগ করছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, উচ্চ চাহিদাসম্পন্ন যে ১২টি গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন বাড়ানোর অনুরোধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, লং রেঞ্জ অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র, স্ট্যান্ডার্ড ক্ষেপণাস্ত্র-৬ এবং প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘাতের পর আমেরিকার ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকাকে শত শত উন্নতমানের ইন্টারসেপ্টর নিক্ষেপ করতে হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন ২০২৪ থেকে ২০২৬ অর্থবছরের মধ্যে প্রায় ২ হাজার পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিশ্চিত করতে চায়, যা বর্তমান উৎপাদন হারের প্রায় চার গুণ।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা সংস্থাগুলো ইতিমধ্যেই তাদের সক্ষমতা বাড়াতে শুরু করেছে। বোয়িং সম্প্রতি প্যাট্রিয়ট সিকার তৈরির জন্য ৩৫ হাজার বর্গফুটের একটি কারখানা সম্প্রসারণের কাজ সম্পন্ন করেছে। অন্যদিকে, রকেট মোটর উৎপাদন বাড়ানোর জন্য নর্থরপ গ্রুমান ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকেরা এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত তহবিল ছাড়া পেন্টাগনের এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এই প্রচেষ্টার সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, যদি আরও অর্থ বাড়ানো না হয় এবং নতুন চুক্তি না করা হয়, তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। এমনকি পেন্টাগনও রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। এ ছাড়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত চীন সরকার কিংবা আমেরিকায় চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি।

সুত্রঃ ওয়াল স্ট্রিট জার্নাল থেকে অনুবাদকৃত

এই শাখার আরও খবর

পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

মেলবোর্ন, ১৮ জুন- গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা…

‘পুশ-ইন’ নিয়ে কি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তে? সমাধান কি?

মেলবোর্ন, ১৮ জুন- ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ-ভারত সীমান্তে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল নিরাপত্তা এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

উগ্রবাদের ছায়া ও প্রতিবেশীর নিরাপত্তা: বাংলাদেশের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পথ 

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। কিন্তু বিগত দুই দশকে…

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের কেইন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বকাপের ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক…

প্রতিবেশীর সেতুবন্ধন: রাষ্ট্রদূত নিয়োগ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ১৮ জুন- ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর ৪নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানোর আগে গ্রহীতা রাষ্ট্রের “অ্যাগ্রিমঁ” বা গ্রহণযোগ্যতার সম্মতি গ্রহণ করে।…

সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ

মেলবোর্ন, ১৮ জুন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au