আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা জিতেছে ৪ উইকেটে। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ৩ অক্টোবর-১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিলো ছিল স্বপ্নের মতো। দুই ওপেনার তানজিদ হাসান আর পারভেজ হোসেন ইমন ঝড় তুলেছিলেন শারজাহতে।
প্রথম ১১ ওভারে বিনা উইকেটে আসে ১০৯ রান। ইমন ব্যক্তিগত ৫৪ রানে বিদায় নেয়ার পরও তানজিদ তামিমও ফিরে গেলেন ৫১ তে। এরপর জাকির, শামীমরা কেউ রিশাদ খানের সামনে দাঁড়াতে পারেননি। তারা এলেন আর গেলেন। তাতেই চাপে পরে টাইগার শিবির। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার, শেষ পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশ হেরেই যাবে।
তবে রিশাদ আর সোহানের ব্যাটে চড়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। ১৭৬ স্ট্রাইক রেটে সোহান ২৩ ও রিশাদ অপরাজিত থাকেন ১৩ রানে।
এর আগে শারজায় টস জিতে ব্যাট করতে নেমে গুরবাজের ৪০ ও নবীর ৩৮ রানে ৯ উইকেটে ১৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।
রিশাদ ও সাকিব নেন দুটি করে উইকেট। একদিন পরই দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।