বাংলাদেশ

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

  • 6:55 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
নিহত এ এস এম হায়াত উদ্দিন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ অক্টোবর- বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি এলাকায় হায়াত উদ্দিন (৪২) নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত হায়াত উদ্দিন হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে পরাজিত হন। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার–পাঁচজন যুবক সেখানে এসে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়াত উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা, ঠিকাদারি কাজ, রাজনৈতিক বিরোধ এবং দুর্নীতিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সরব ছিলেন। তবে তাঁর বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় তাঁর নামে একটি মামলা রয়েছে। কয়েক মাস আগেও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।”

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au