লিড নিউজ

অবরুদ্ধ ডিজিএফআই, আইএসআই ও জামায়াতের চাপে ইউনূস সরকার

  • 6:55 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিসরের কায়রোর একটি হোটেলে বৈঠক করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং শাহবাজ শরিফ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ অক্টোবর- বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) এখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও জামায়াতে ইসলামীর চাপে রয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস। সংস্থার প্রতিবেদনে বলা হয়, আইএসআই ও জামায়াত বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তারের জন্য একটি অনুগত নিরাপত্তা কাঠামো তৈরি করতে চাইছে।

প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআই গঠনের শুরুতে আইএসআইয়ের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং ভারতের ভেতরে অনুপ্রবেশ বাড়িয়ে জনসংখ্যাগত পরিবর্তনের পরিকল্পনায় অংশ নিয়েছিল। আইএসআইয়ের নির্দেশে এই কাজে জামায়াতে ইসলামীকেও সম্পৃক্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সন্ত্রাসবিরোধী অভিযানে সফলতা পায়।

এতে আইএসআই অসন্তুষ্ট হয়, কারণ তারা বাংলাদেশে একটি বড় মিত্র হারায়। গত কয়েক বছরে ডিজিএফআই সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেছে, বিশেষ করে উলফা (ULFA)-এর বিরুদ্ধে। ডিজিএফআইয়ের এই ভূমিকা বাংলাদেশকে আন্তর্জাতীক সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতে সাহায্য করেছে।

আইএএনএসের প্রতিবেদনে আরও বলা হয়, এই সাফল্য উগ্রপন্থী গোষ্ঠী ও আইএসআইয়ের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। ফলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ডিজিএফআইকে ভেঙে নতুন একটি সংস্থা গঠনের পরিকল্পনা করছে, যা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। একই সঙ্গে সেনাবাহিনী ভেঙে ‘ইসলামিক রেভল্যুশন আর্মি’ (আইআরএ) নামের নতুন বাহিনী গঠনের বিষয়েও চাপ রয়েছে। এই বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) আদলে গঠিত হবে এবং রাষ্ট্রের চেয়ে সরকারের প্রতি অনুগত থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউনূস সরকার ইতিমধ্যে ডিজিএফআই ও সেনাবাহিনীকে দুর্বল করার পদক্ষেপ নিয়েছে। আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করার পর এখন একাধিক সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটে সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদীন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল টাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তোহিদুল ইসলাম ও মেজর জেনারেল সরওয়ার হোসেনের নাম রয়েছে। একই অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র: আইএএনএস

এই শাখার আরও খবর

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au