সর্বশেষ

হুবহু প্রতিবেদন প্রকাশ: ১১ সংবাদপত্রের অনুমোদন বাতিল

  • 8:52 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ময়মনসিংহ থেকে প্রকাশিত এই চারটিসহ মোট ১১টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ অক্টোবর- ময়মনসিংহ জেলা প্রশাসন চলতি বছরের ৮ এপ্রিল দুটি পাতার সব প্রতিবেদন হুবহু প্রকাশ করার অভিযোগে ১১টি স্থানীয় সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করেছে। বৃহস্পতিবার জারি হওয়া আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সংবাদপত্রগুলোর সম্পাদক ও প্রকাশকদের সোমবার পর্যন্ত ডিক্লারেশন বাতিলের চিঠি পৌঁছানো শুরু হয়েছে।

ডিক্লারেশন বাতিল হওয়া সংবাদপত্রগুলোর মধ্যে রয়েছে দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষানের দেশ, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানিয়েছেন, এই পত্রিকাগুলো ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করায় তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে। জেলা প্রশাসন আগে ৮ এপ্রিলের ঘটনায় ১৩টি পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। এই নোটিশের মধ্যে দুইটি পত্রিকা (দৈনিক সবুজ ও দৈনিক নিউ টাইমস) বাদ দিয়ে বাকি ১১টির ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১১টি পত্রিকা অনুমোদনবিহীন ছাপাখানা থেকে প্রকাশিত হচ্ছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিস জানিয়েছে, ছাপাখানা পরিবর্তন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। এই বিধি না মেনে প্রকাশ হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদপত্র সম্পাদকরা জানান, কিছু পত্রিকা এখনও বাতিল চিঠি হাতে পাননি। দৈনিক দেশের খবরের সম্পাদক এফ এম এ ছালাম বলেছেন, রিভিউয়ের সুযোগ দেওয়া হলে রিভিউ করবেন, নাহলে হাইকোর্টে যাবেন।

দৈনিক জাহান পত্রিকার নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন বলেন, ছাপাখানার মেশিন সমস্যার কারণে তারা অন্য ছাপাখানা ব্যবহার করছিলেন এবং জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছেন। তবে এ সিদ্ধান্তে এখন কী করা হবে তা নিয়ে তারা বিব্রত।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au