বাংলাদেশ

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ান মন্ত্রী অ্যান অ্যালি

  • 8:59 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
অ্যান অ্যালি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ অক্টোবর- অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান অ্যালি বাংলাদেশ সফরে আসছেন।আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে
অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিমূলক বিষয়ক মন্ত্রী অ্যান অ্যালি এমপি এই সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন। তিনি দেশের এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করতে এই সফর করছেন।

অ্যান অ্যালি এক বিবৃতিতে বলেছেন, “বাংলাদেশে আমি আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা তুলে ধরব, যার মধ্যে রয়েছে ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব পরিকল্পনা ২০২৫–২০৩০’ এর উদ্বোধন।”

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে অগ্রগতিকে স্বাগত জানায় এবং এই প্রচেষ্টাকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সফরের সময় অ্যান অ্যালি কক্সবাজারেও যাবেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন, যেখানে বাংলাদেশ ১.১ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, “এটি আমাদের অঞ্চলের সবচেয়ে বড় এবং জটিল মানবিক সংকট।”

অস্ট্রেলিয়া আগামী তিন বছরে মায়ানমার ও বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার মোট অবদান এখন ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি।

বাংলাদেশ সফরের পর অ্যালি ভারতের উদ্দেশে রওনা হবেন। তিনি বলেন, “এই সফরগুলো প্রমাণ করে যে অস্ট্রেলিয়ার আলবানিজ [প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ] সরকার আমাদের ভারত মহাসাগরীয় অংশীদারদের সঙ্গে কাজ করে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চল গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

সুত্রঃ ডেইলি স্টার

এই শাখার আরও খবর

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au