বাংলাদেশ

পরিসমাপ্তি ‘ওসাকা এক্সপো ২০২৫’ বৈচিত্র্য, ঐক্য ও উদ্ভাবনের মহামিলন

  • 1:25 pm - October 14, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ওসাকা কানসাই এক্সপো ২০২৫-এর প্রতীকী স্থাপনা ‘গ্র্যান্ড রিং। Photo: expo2025.or.jp

মেলবোর্ন, ১৪ অক্টোবর: ব্যাপক আয়োজন, এবং সারা বিশ্ব থেকে আগত লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমনে সফলভাবে শেষ হলো জাপানের ওসাকা কানসাই অঞ্চলের ইউমেশিমা দ্বীপে আয়োজিত বিশ্বব্যাপী প্রদর্শনী ‘ওসাকা এক্সপো ২০২৫’। ছয় মাসব্যাপী এই মহা আয়োজনটি বিশ্ববাসীর সামনে এক ভিন্নতর পৃথিবীর স্বপ্ন তুলে ধরেছিল একটি সংঘাতমুক্ত, প্রযুক্তিনির্ভর এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের।

বিশ্বের মিলনমেলা

বিশ্বের ১৫৮টি দেশ ও সংস্থার অংশগ্রহণে ঐক্য, সংস্কৃতি ও প্রযুক্তির মিলনমেলা। (ছবি: ওটিএন বাংলা সংগৃহীত)

১৫৮টি দেশ ও ভূখণ্ডের প্রতিনিধিরা নিজ নিজ প্যাভিলিয়নে অংশগ্রহণ করে নিজেদের সংস্কৃতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রদর্শন করেছেন। পাশাপাশি জাতিসংঘ, রেড ক্রসসহ বহু আন্তর্জাতিক সংস্থা এই প্রদর্শনীতে অংশ নেয়। এক্সপোর সময়কালজুড়ে জাপান ছিল কূটনৈতিক সম্পর্ক জোরদারের কেন্দ্রস্থল চলেছে বহুপাক্ষিক আলোচনার পাশাপাশি বাণিজ্য, বিজ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের উর্বর মঞ্চ। প্রথমদিকে অংশগ্রহণের হার কম থাকলেও ধীরে ধীরে দর্শনার্থীর ঢল নামে ইউমেশিমায়। শেষ দিকে টিকিট পাওয়া হয়ে ওঠে দুষ্কর, আর প্রবেশের জন্য দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় মানুষকে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর পর্যন্ত প্রায় ২ কোটি ৭০ লাখ দর্শনার্থী এক্সপো পরিদর্শন করেছেন, যার মধ্যে ২ কোটি ২০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রতিদিন গড়ে দুই লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন মেলাপ্রাঙ্গণে। তবে   জাপানে বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর মুরারজি দেশাই ওটিএন  বাংলাকে বলেন, শেষের কয়েকদিন প্রতিদিন প্রায় ৫ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিল।

অর্থনৈতিক সাফল্য ও রেকর্ড

পণ্য, খাবার, পানীয় ও টিকিট বিক্রির রাজস্ব প্রত্যাশার চেয়েও বেশি হওয়ায় আয়োজকেরা অনুমান করছেন, প্রায় ২৩ থেকে ২৮ বিলিয়ন ইয়েন (১৫০–১৮৫ মিলিয়ন মার্কিন ডলার) উদ্বৃত্ত থাকবে। এটি ১৯৭০ সালের ওসাকা এক্সপো এবং ২০০৫ সালের আইচি এক্সপোর উদ্বৃত্ত আয়কেও ছাড়িয়ে যাবে।

আয়োজক কমিটির চেয়ারম্যান তোকুরা মাসায়ুকি ও সেক্রেটারি জেনারেল ইশিগে হিরোইয়ুকি সমাপনী সংবাদ সম্মেলনে সাফল্যের পেছনে তিনটি কারণ উল্লেখ করেন বড় কোনো দুর্যোগ না হওয়া, দর্শকদের সুবিধার প্রতি দ্রুত পদক্ষেপ, এবং প্রদর্শনীর বৈচিত্র্যপূর্ণ ও উদ্ভাবনী উপস্থাপনা।

উদ্ভাবনের প্রদর্শনী

“আমাদের জীবনের জন্য ভবিষ্যতের সমাজ গঠন” এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক্সপোটি ভবিষ্যৎ প্রযুক্তি ও মানবকল্যাণের এক রঙিন প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। পরিবেশবান্ধব উপাদানে নির্মিত প্যাভিলিয়নগুলোর স্থাপত্যশৈলী ছিল নান্দনিকতার নিদর্শন। ধনী দেশগুলো ব্যয়বহুল স্থাপনা নির্মাণ করলেও উন্নয়নশীল দেশগুলোও সৃজনশীল উপস্থাপনায় পিছিয়ে ছিল না।

ভার্চ্যুয়াল রিয়েলিটি, ডিজিটাল ম্যাপিং ও ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লেতে ফুটে উঠেছে দেশগুলোর বৈজ্ঞানিক সাফল্য ও সংস্কৃতি। যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়ন মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছে, ফ্রান্স উপস্থাপন করেছে শিল্প ও ফ্যাশনের সংমিশ্রণ, আর বেলজিয়াম দেখিয়েছে চিকিৎসা প্রযুক্তিতে তাদের অগ্রগতি। জাপানের নিজস্ব প্যাভিলিয়নে প্রদর্শিত হয়েছে চক্রাকার জীবনযাত্রা ও পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির উদ্ভাবন।

বিশ্বের সবচেয়ে বড় কাঠের নির্মিত স্থাপনা ‘গ্র্যান্ড রিং’ প্রায় দুই কিলোমিটার বিস্তৃত কাঠের বেষ্টনী এই প্রদর্শনীর কেন্দ্রে ছিল, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান পায়।

বাংলাদেশের উপস্থিতি

বাংলাদেশ প্যাভিলিয়, ওসাকা এক্সপো ২০২৫’। (ছবি: ওটিএন বাংলা সংগৃহীত)

বাংলাদেশও এই বৈশ্বিক আয়োজনের অংশ ছিল। দেশের প্যাভিলিয়নের থিম ছিল “সংযোগকারী জীবন: ঐতিহ্য ও উদ্ভাবনের এক সিম্ফনি”। নকশিকাঁথা, জামদানি, মসলিন, পাট, চামড়াজাত পণ্য, পোশাকশিল্প, ওষুধ, কৃষিপণ্য ও তথ্যপ্রযুক্তির অগ্রগতি তুলে ধরা হয় রুচিশীল প্রদর্শনীর মাধ্যমে।

বাংলাদেশ প্যাভিলিয়নে প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থী আসেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া টোকিওভিত্তিক কিং করপোরেশনের পরিচালনায় পরিচালিত একটি খাবারের দোকানও জনপ্রিয়তা পায়—যেখানে বিরিয়ানিসহ দেশীয় খাবারের পাশাপাশি রিকশা ও পালকির মতো ঐতিহ্যবাহী প্রতীকও প্রদর্শিত হয়েছে।

সমাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা

সোমবার সন্ধ্যার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের যুবরাজ আকিশিনো দম্পতি ও প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। (ছবি: ওটিএন বাংলা সংগৃহীত)

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে এক্সপোস্থল খালি করার পরিকল্পনা রয়েছে। ‘গ্র্যান্ড রিং’-এর প্রায় ২০০ মিটার অংশ সংরক্ষণ করা হবে, বাকি অংশ পুনর্ব্যবহার করা হবে।

সোমবার সন্ধ্যার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের যুবরাজ আকিশিনো দম্পতি ও প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দেশকে ধন্যবাদ জানানো হয় এবং পরবর্তী আয়োজক দেশ সৌদি আরবের কাছে এক্সপোর পতাকা হস্তান্তর করা হয়।

ঐক্যের বার্তা

মানবতার ঐক্যের প্রতীক হয়ে শেষ হলো ‘ওসাকা এক্সপো ২০২৫’. (ছবি: ওটিএন বাংলা সংগৃহীত)

বিভেদমুক্ত পৃথিবীর আহ্বানে এক্সপোটি শুধু প্রযুক্তি ও সংস্কৃতির প্রদর্শনী নয়, বরং মানবতার ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। আয়োজকদের মতে, ওসাকা এক্সপো ২০২৫ ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে বিশ্ব একত্রে চাইলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর, নাটকীয় গ্রুপ পর্ব শেষে নিশ্চিত বিশ্বকাপের নকআউট সূচি

মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ৭২টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের লাইনআপ। ইনজুরি টাইমের শেষ…

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার, বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের মূল্য এবং সরবরাহজনিত অস্থিরতা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ১১০…

নির্বাচনের ফল নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব নিয়েই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণ

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এর -এর ব্লগ বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা…

ওয়ান নেশন ‘শত্রু নয়’, মন্তব্যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের উপনেতা জেন হিউম বলেছেন, ওয়ান নেশন পার্টি এবং এর নেতা পলিন হ্যানসনকে তিনি রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন না। লিবারেল পার্টির…

‘এ বছরই দেশে ফিরব’, দিল্লিতে সাক্ষাৎকারে জানালেন শেখ হাসিনা

মেলবোর্ন, ২৮ জুন- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নানা বাধা ও…

লেবাননে ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

মেলবোর্ন, ২৮ জুন- লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সশস্ত্র সদস্যদের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে দেইর সিরিয়ান এলাকায় অভিযান চালানোর সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au