সর্বশেষ

দেশের স্বাধীনতা রক্ষায় সদা প্রস্তুত থাকুন: মেজর জেনারেল ইমদাদুল

  • 8:05 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম। ছবিঃ বাসস

মেলবোর্ন, ১৬ অক্টোবর- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম।

আজ সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কর্পস সেন্টার অ্যান্ড স্কুলের ২০২৫ ব্যাচের নবীন সৈনিকদের নিয়ে আয়োজিত ‘প্রধান সেনাপতির প্যারেড’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেজর জেনারেল ইমদাদুল ইসলাম বলেন, “দেশের প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে সততা ও নিষ্ঠার সঙ্গে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত থাকতে হবে।”

তিনি প্যারেড পরিদর্শন করেন এবং নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

এই অনুষ্ঠানে সেনাবাহিনীর ইতিহাসে সর্বাধিক ৬০৬ জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে মো. সাকিবুল ইসলাম সব বিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হন। মো. সোলায়মান মৃধা দ্বিতীয় এবং মো. শামীম হোসেন তৃতীয় স্থান অর্জন করেন।

প্রধান অতিথি শ্রেষ্ঠ সৈনিকদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সুত্রঃ বিএসএস নিউজ

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au