সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ
মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…
মেলবোর্ন, ২৩ অক্টোবর- বাংলাদেশের রাজধানী ঢাকার ফার্মগেটে নিরাপদ সড়ক ও আরও চারটি দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বিস্তৃত এলাকাজুড়ে।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে সড়কে বসে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়।
শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেছে। দাবিগুলো হলো—
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছে এবং পুলিশ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। তিনি জানান, ট্রাকচাপায় নিহত সিফাতের ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারেও কাজ চলছে।
এর আগের দিনও শিক্ষার্থীরা একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছে, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au