লিড নিউজ

দুই দশক পর বাংলাদেশ–পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠন: বাংলাদেশের লক্ষ্য কী

  • 7:02 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ অক্টোবর- দীর্ঘ বিরতির পর দুই দশক পর আবারও ঢাকায় বসেছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জে ই সি) বৈঠক। সোমবার (২৭ অক্টোবর) শুরু হওয়া এই নবম বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল নেতৃত্ব দিচ্ছেন সরকারের অর্থ উপদেষ্টা, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পেট্রোলিয়ামবিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিক, যিনি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। এই বৈঠককে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে শীতলতা বিরাজ করেছে। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত এই সময়ে মাত্র একজন পাকিস্তানি প্রতিমন্ত্রী বাংলাদেশ সফর করেন। কিন্তু বিগত ১৪ মাসে দেশটির কমপক্ষে চারজন মন্ত্রী ও উপমন্ত্রী ঢাকায় এসেছেন। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কূটনৈতিক নীতিতে পরিবর্তন এসেছে এবং সেই ধারাবাহিকতায় প্রায় ২০ বছর পর জে ই সি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু সুসম্পন্ন হলে এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নতুনভাবে উজ্জীবিত হতে পারে।

অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের দ্রুত বিস্তৃত মধ্যবিত্ত শ্রেণির জন্য নতুন ভোগ্যপণ্যের বাজার তৈরি হচ্ছে। বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল, ওষুধ, প্লাস্টিক ও চামড়াজাত পণ্যের সস্তা ও মানসম্মত সরবরাহ পাকিস্তানের বাজারে ভালো সম্ভাবনা তৈরি করতে পারে। সেই কারণে এই বৈঠকে দ্বিপাক্ষিক ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ (FTA) নিয়ে আলোচনা হতে পারে বলে তারা মনে করছেন। বিশ্লেষক মাহফুজ কবির জানিয়েছেন, পাকিস্তানে বাংলাদেশের পণ্যের জন্য বড় ধরনের বাজার অপেক্ষা করছে, আর যদি এফটিএ স্বাক্ষরিত হয়, তাহলে হাজার কোটি টাকার রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।

তবে বর্তমানে দুই দেশের বাণিজ্য ভারসাম্য অত্যন্ত অসম। ২০২৪-২৫ অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে ৭৮ কোটি ৭০ লাখ ডলারের পণ্য, বিপরীতে রপ্তানি করেছে মাত্র ৮ কোটি ডলারের পণ্য। বাংলাদেশ তাই এই বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর পথ খুঁজছে। বিশেষ করে পাট, চা, ওষুধ, সিরামিকসসহ বেশ কিছু খাত পুনরুজ্জীবনের সুযোগ পেতে পারে। পাকিস্তান থেকে জ্বালানি সরবরাহ বা জ্বালানি সহযোগিতার বিষয়টি আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জে ই সি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য কয়েকটি দেশ যুক্ত আছে। এই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যের পথ খুলতেই নয়, বরং আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধিতেও আগ্রহী। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক মুহা রুহুল আমীন বলেন, “পররাষ্ট্রনীতি সব সময় দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে তৈরি হয়। তাই সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ সময়োপযোগী।”

এই বৈঠক শুধু অর্থনৈতিক মাত্রাতেই সীমাবদ্ধ থাকবে না। জে ই সি বৈঠকের পরদিনই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী শেখ বশিরউদ্দিন ইসলামাবাদ সফর করবেন। এটি দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিরোধ, অতীতের ঐতিহাসিক ক্ষত আর কূটনৈতিক দূরত্ব সত্ত্বেও অর্থনীতি ও বাণিজ্যকে কেন্দ্র করে সম্পর্কের নতুন দ্বার খুলতে পারে এবারের জে ই সি বৈঠক।

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au