অস্ট্রেলিয়া

সিডনিতে ‘বিজয়া সম্মিলনী ২০২৫’–এর রঙে রঙিন হবে প্রবাসী বাঙালিরা, মিডিয়া পার্টনার ওটিএন বাংলা

  • 8:34 pm - October 31, 2025
  • পঠিত হয়েছে:২০৬ বার
বিজয়া সম্মিলনী ২০২৫ হবে সিডনির প্রবাসী বাঙালিদের সংস্কৃতি, সঙ্গীত ও ঐক্যের এক মিলনমেলা।

মেলবোর্ন, ৩১ অক্টোবর- অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও সংস্কৃতির এক অনন্য উৎসব হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয়া সম্মিলনী ২০২৫’। এই সম্মেলনে ওটিএন বাংলা অংশ নিচ্ছে অফিশিয়াল মিডিয়া পার্টনার হিসেবে।

এই মহোৎসবের আয়োজন করেছে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB)।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ৮ নভেম্বর ২০২৫, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত, সিডনির প্রাণকেন্দ্র অরিয়ন ফাংশন সেন্টারে (১৫৫ বিমিশ স্ট্রিট, ক্যাম্পসি NSW ২১৯৪)।

এবারের অনুষ্ঠানে সংগীতের জাদু ছড়াবেন বাংলাদেশের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শিথি সাহা। থাকছে স্থানীয় ও প্রবাসী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, নৃত্য ও সংগীতের অনবদ্য সমাহার। বাঙালিয়ানার আবেগকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

দর্শকদের সুবিধার্থে থাকবে ফ্রি পার্কিং, আর মাত্র ১০ ডলারের টিকিটে উপভোগ করা যাবে সম্পূর্ণ অনুষ্ঠান, সঙ্গে স্ন্যাকস ইনক্লুডেড।

উৎসবের মূল প্রতিপাদ্য, “অসুরের বিনাশ হোক, শুভ হোক বিশ্বলোক” অর্থাৎ অশুভের অবসান ঘটিয়ে শুভর আগমন উদ্‌যাপনের আনন্দে মিলবে সবাই, একসাথে এক সন্ধ্যায়।

‘বিজয়া সম্মিলনী ২০২৫’ হবে সিডনির প্রবাসী বাঙালিদের একতা, সংস্কৃতি এবং আনন্দের এক অসাধারণ মেলবন্ধন। উৎসবের পুরো আয়োজন ঘিরে ওটিএন বাংলা প্রকাশ করবে বিশেষ প্রতিবেদন, ভিডিও কাভারেজ, সাক্ষাৎকার এবং সাংস্কৃতিক বিশেষ মুহূর্ত, যা দর্শকদের কাছে পৌঁছে দেবে অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো।

অনুষ্ঠানের তথ্য-
তারিখ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫
সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা
স্থান: অরিয়ন ফাংশন সেন্টার, ১৫৫ বিমিশ স্ট্রিট, ক্যাম্পসি NSW ২১৯৪
বিশেষ শিল্পী : শিথি সাহা
প্রবেশমূল্য: ১০ ডলার (স্ন্যাক্সসসহ)

পার্কিং: ফ্রি

বিজয়া সম্মিলনী ২০২৫ হবে সিডনির প্রবাসী বাঙালিদের সংস্কৃতি, সঙ্গীত ও ঐক্যের এক মিলনমেলা। ওটিএন বাংলা এই উৎসবের আনন্দ ও রংধনু মুহূর্তগুলো তুলে ধরবে সবার জন্য।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au