অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান মায়ের খুনিকে ধরতে ১০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা

  • 7:33 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
নিহত নারীর নাম থেরেসা বিঞ্জ, যিনি ২০০৩ সালের ১৮ জুলাই দুপুরের দিকে কুইন্সল্যান্ড সীমান্তের পাশে গুন্ডি উইন্ডির ও’শিয়ার রয়্যাল হোটেলে সর্বশেষ দেখা গিয়েছিলেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৪ নভেম্বর- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ এক নারীকে হত্যার দায়ে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে তথ্যদাতাকে ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে। নিহত ওই নারীকে ২০০৩ সালে কুইন্সল্যান্ড-নিউ সাউথ ওয়েলস সীমান্তের কাছে একটি নর্দমায় ফেলে রাখা অবস্থায় পাওয়া গিয়েছিল।

পুলিশ জানায়, তাঁরা রাজ্যের উত্তরাঞ্চলের মোরি শহরে গিয়ে নতুন করে তদন্তের অগ্রগতি ঘোষণা ও পুরস্কার বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। নিহত নারীর নাম থেরেসা বিঞ্জ, যিনি ২০০৩ সালের ১৮ জুলাই দুপুরের দিকে কুইন্সল্যান্ড সীমান্তের পাশে গুন্ডি উইন্ডির ও’শিয়ার রয়্যাল হোটেলে সর্বশেষ দেখা গিয়েছিলেন। তাঁর বয়স তখন ৪৩ বছর।

বগাবিলা এলাকার এই নারী নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়েছিল পরের সোমবার। কিন্তু একই বছরের ২৯ জুলাই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। থেরেসার দেহ পাওয়া যায় গুন্ডি উইন্ডির দক্ষিণে প্রায় ১২ কিলোমিটার দূরে, সেই সময়ের বুমি রোডের (বর্তমানে মুনগিন্ডি-গুন্ডি উইন্ডি ব্রিজ রোড) পাশে একটি নর্দমার ভেতর।

২০০৭ সালে হওয়া এক তদন্তে নিশ্চিত করা হয় যে থেরেসা বিঞ্জকে খুন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তাঁর হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি, যদিও একই বছরে নিউ সাউথ ওয়েলস সরকার ১ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য।

পুলিশের হত্যাকাণ্ড তদন্ত বিভাগের প্রধান ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জোসেফ দৌইহি আজ মোরি পুলিশ স্টেশনের সামনে থেরেসার মেয়ে ডেলিন বারলোর পাশে দাঁড়িয়ে নতুন করে জনগণের সহায়তা চাওয়ার আহ্বান জানাবেন।

ডেলিন বারলো সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, “ইচ্ছা করে মাকে বলতে পারিনি, তিনি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। সবাই যেমন বলে, এক মুহূর্তে মানুষ থাকে, আর পরের মুহূর্তেই থাকে না। আমরা খুব কাছের ছিলাম।”

থেরেসাকে সর্বশেষ দেখা গিয়েছিল কালো-হলুদ ডোরা ফুটবল জার্সি, সিলভার রঙের ট্র্যাক প্যান্ট ও সাদা দৌড়ের জুতা পরা অবস্থায়। তবে মরদেহ উদ্ধার করার সময় দেখা যায়, তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং তিনি প্রায় নগ্ন অবস্থায় ছিলেন। শুধু ট্র্যাক প্যান্টটি একটি গোড়ালিতে প্যাঁচানো অবস্থায় ছিল, আর একটি জুতা পাওয়া যায় পাশে।

ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে নিউ সাউথ ওয়েলস ক্রাইম স্টপার্সে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au