সর্বশেষ

প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ

  • 3:12 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:২১৭ বার
পররাষ্ট্র মন্ত্রণালয় এর ফাইল ছবি

মেলবোর্ন, ১০ নভেম্বর- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে “ভুল” ও “কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক” বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, এই মন্তব্যটি সঠিক নয় এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়কও নয়। পাশাপাশি এটি কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও অসম্মানজনক।”

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ নিয়ে ভারত কোনো টানাপড়েন বা দ্বন্দ্ব চায় না, তবে ইউনূসকে তাঁর বক্তব্যে সতর্ক থাকতে হবে। এই সাক্ষাৎকারটি গত শুক্রবার প্রকাশ করে নেটওয়ার্ক১৮-এর গণমাধ্যম ফার্স্টপোস্ট

সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে আমরা প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তাই ড. ইউনূস যেন তাঁর বক্তব্য দেওয়ার সময় ভাবনা-চিন্তা করে কথা বলেন।”

রাজনাথ সিং আরও উল্লেখ করেন, দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতির পেছনে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেদিন বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতিত হয় এবং তিনি ভারতে আশ্রয় নেন। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে, ক্ষমতায় আসার পর ড. ইউনূসের কিছু বক্তব্য ভারতের দৃষ্টিতে সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়েছে। রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে তাই একটি “সতর্ক সংকেত” ও “সম্পর্ক রক্ষায় ভারসাম্যপূর্ণ বার্তা” হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au