সর্বশেষ

ফুটবলারদের নিয়ে যা বলেছি ঠিক বলেছি: আসিফ আকবর

  • 1:34 am - November 11, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ নভেম্বর-দেশের ক্রিকেটের বেহাল দশা থেকে মুক্তি পেতে দুইদিন ব্যাপি ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৯ নভেম্বর) কনফারেন্সের প্রথম দিনে মাঠ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিসিবি পরিচালক ও সংগীত শিল্পী আসিফ আকবর।

আসিফ দাবি করেছিলেন, জেলা পর্যায়ের ক্রিকেটাররা মাঠ না পাওয়ার বড় কারণ ফুটবলের দখলদারিত্ব। এছাড়া ফুটবলারদের ব্যবহার খুব খারাপ বলেও মন্তব্য করেন তিনি। আসিফের এমন মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠে ফুটবল অঙ্গনে। বিসিবির এই পরিচালক তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন অনেক বর্তমান ও সাবেক ফুটবলাররা। তবে নিজের বক্তব্যে এখনও অটুট আসিফ।

কনফারেন্সের দ্বিতীয় দিনে আসিফ বলেন, ‘আমাদের ফুটবলার ভাইয়েরা কালকে একটু রেগে গেছে আমার সঙ্গে। আমি রাগ করিনি। আমরা ডিবেট করবো। আমি চাচ্ছি আলোচনায় আসুক। আমি তো মাঠ চাইলাম, আজকে ২৬-২৭ বছর ধরে মাঠ দিচ্ছে না।’

তিনি বলেন, ফুটবল তো আমাদেরই খেলা। আমার দুই ছেলে ফুটবলার। ফুটবল আমাদের খেলা, ক্রিকেট আমাদের খেলা, হকি আমাদের খেলা। তাহলে আমরা কেন তৃণমূল পর্যায়ে বৈষম্যের শিকার হবো? কেন আমাদের স্টেডিয়ামের গেটে তালা মেরে দেওয়া হবে?’

মাঠ পাওয়ার পর উইকেট বানাবেন জানিয়ে আসিফ বলেন, ‘যদি দেখি যে মাঠ পাচ্ছি না, আমি আলোচনা করতেছি আমাদের মাঠ দিতে হবে। আপনারা সুনির্দিষ্টভাবে বলুন যে এই সময়ে ফুটবলটা শেষ হবে। তারপর আপনারা মাঠ পাবেন, তারপর আমরা উইকেট বানাবো। কিন্তু আমাদের ম্যাটে খেলতে দিয়েন না।’

আগের দিনে তার বক্তব্য সঠিক ছিল জানিয়ে আসিফ বলেন, ‘আমি যেটা গতকাল বলেছি, সেটা একদম সঠিক। ফুটবলের যারা রেগে আছেন তাদেরকে আমি প্রমাণও দিতে পারবো। কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি না। এবং আমি চাই তারা রাগ করুক, রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দিক, আমরা খেলি।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au