সর্বশেষ

আশরাফুলকে নিয়ে খুশি টেস্ট অধিনায়ক শান্ত

  • 2:18 am - November 11, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ নভেম্বর-ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম তারকা মোহাম্মদ আশরাফুল। অভিষেক ম্যাচেই সেটার জানান দেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে টেস্টের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান বনে যান। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তার করা সেঞ্চুরিটি ১৭ বছর ৬১ দিন বয়সে। তাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ।

আজ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আশরাফুলকে নিয়ে কথা বলেছেন পুনরায় টেস্ট দলের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত।

আশরাফুল তারকাখ্যাতি পেয়েছিলেন শান্তদের শৈশবে। দেশের প্রথম তারকার খেলা শান্ত টিভিতে দেখেছেন বলেই জানালেন, তাকে নিয়ে তিনি খুশি। সংবাদ সম্মেলনে টেস্ট দলপতি বলেন, ‘আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। উনাকে নিয়ে আমরা খুশি। তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’

এতদিন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি গত বছরের ৫ নভেম্বর বোর্ডের সঙ্গে যুক্ত হন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজই তার শেষ। নিয়োগ পাওয়ার সময় বোর্ডের সঙ্গে তার চুক্তি হয়েছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত।

শান্তর সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের চাকরি ছেড়ে দেওয়ার এই প্রসঙ্গও উঠেছিল। শান্ত বলেন, ‘সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন আমি জানি না। এটা বোর্ড আর তার বিষয়। আমার সঙ্গে তার অভিজ্ঞতা খুব ভালো। উনি সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন। বাইরের আলোচনা সব সত্যি নয়।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au