সর্বশেষ

সিলেট টেস্ট: প্রথমদিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০

  • 2:25 am - November 12, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ নভেম্বর-সিলেট টেস্টের প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ দুই সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনের শেষ বলে জর্ডান নেইলকে আউট করেন তাইজুল ইসলাম। এতে প্রথম দিন শেষ ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে আইরিশরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই উইকেট হারায় আয়ারল্যান্ড। খালি হাতে অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে সাজঘরে পাঠান পেসার হাসান মাহমুদ।এরপর একের পর এক মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। অন্যদিকে রানের গতি বাড়ান দুই আইরিশ ব্যাটার পল স্টার্লিং ও কারমাইকেল। ফিফটি তুলে নেন স্টার্লিং।

১ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় সেশনে ফিরেই ম্যাচ নিয়ন্ত্রনে নেয় বাংলাদেশ। দুইবার জীবন পাওয়া স্টার্লিংকে আউট করেন পেসার নাহিদ রানা। ৬০ রান করে ফিরে যান এই আইরিশ ওপেনার।

এরপর ক্রিজে এসেই আউট হন হ্যারি টেক্টর। মাত্র ১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। টেক্টরের বিদায়ের পর ক্রিজে আসা কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন কারমাইকেল। তবে দলীয় ১৫০ রানে ১২৯ বলে ৫৯ রান করে আউট হন কারমাইকেল। এরপর ক্রিজে আসা লোরকান টাকারকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ক্যাম্ফার। ৫৩ রানের জুটি গড়েন তারা।

দলীয় ২০৩ রানে ক্যাম্ফারকে আউট করে জুটি ভাঙেন হাসান মুরাদ। এতে প্রথম টেস্ট উইকেটের দেখা পান অভিষিক্ত এই টাইগার স্পিনার। এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।

তবে শেষ দিকে প্রতিরোধ গড়েন জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্টি। ৪৮ রানের জুটি গড়েন তারা। দিনের শেষ হলে আউট হন নেইল। ৬০ বলে ৩০ রান করেন তিনি। ম্যাকার্টি ২১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩টি ও হাসান মুরাদ নিয়েছেন ২টি উইকেট।

এই শাখার আরও খবর

প্রাথমিকে ঝরে পড়া শিশুদের বৃহত অংশের গন্তব্য মাদ্রাসা, কর্মমুখী শিক্ষা থেকে পিছিয়ে মাদ্রাসাগুলো

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া এসব শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কারণে শিক্ষাজীবনের মাঝপথে ঝরে পড়ছে।ঝরে…

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au