সর্বশেষ

১০ মাসের মধ্যে রশিদ খানের দ্বিতীয় বিয়ে

  • 2:35 am - November 12, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ নভেম্বর-চুপিসারে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন রশিদ খান! ২০২৪ সালের অক্টোবর মাসে আফগান স্পিনার বিয়ে করেছিলেন। কিন্তু এবার নিজের সোশ্যাল মিডিয়ায় রশিদ দাবি করলেন, চলতি বছরের আগস্ট মাসে তিনি নিকাহ সেরেছেন। ফলে জল্পনা চলছে, আফগান স্পিনার কি একসঙ্গে দুই স্ত্রীর সঙ্গে সংসার করছেন?

সোমবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রশিদ খান। সেখানে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘গত ২ আগস্ট, ২০২৫ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি। নিকাহ সেরেছি এমন একজনের সঙ্গে, যাকে ভালোবাসা এবং শান্তির প্রতীক বলা যেতে পারে। এমন একজনকেই আমি জীবনসঙ্গী হিসাবে বরাবর চেয়েছিলাম।’ তবে স্ত্রীর ছবি প্রকাশ্যে আনেননি রশিদ।

তারকা স্পিনারের কথায় স্পষ্ট, এই বিয়ের কথা এতদিন গোপন রেখেছিলেন। নতুন স্ত্রীর সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় খানিকটা বাধ্য হয়েই নিকাহর কথা প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে রশিদ লেখেন, ‘সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু সেখানে খুবই অপ্রিয় কিছু ঘটনা ঘটে। তাই সকলকে সত্যিটা সোজাসুজি জানিয়ে দিতে চাই, উনি আমার স্ত্রী। আমরা একসঙ্গেই রয়েছি।’

রশিদের এই পোস্টের পরই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। গতবছর ৩ অক্টোবর রশিদ খান ধুমধাম করে বিয়ে করেন। কাবুলের এক নামকরা হোটেলে বসে রশিদের বিয়ের বাসর। খাস পাস্তুনি পোশাকে সুসজ্জিত ছিলেন ২৬ বছরের তারকা। তিনি একা নন, বিয়ে হয় তার আরও তিন ভাইয়ের। আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহর সঙ্গে রশিদও বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ধুমধাম করে চার ভাইয়ের বিয়ের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান। এছাড়া মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জারদান, মুজিব উর রহমানের মতো আফগান ক্রিকেটের তারকারাও হাজির ছিলেন। শুভেচ্ছা জানায় আফগান বোর্ডও।

বছর ঘোরার আগেই ফের বিয়ে করেছেন রশিদ। ফলে প্রশ্ন উঠছে, আগের স্ত্রীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে তারকা স্পিনারের? নাকি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে সারলেন রশিদ? উত্তর এখনও জানা যায়নি।

এই শাখার আরও খবর

প্রাথমিকে ঝরে পড়া শিশুদের বৃহত অংশের গন্তব্য মাদ্রাসা, কর্মমুখী শিক্ষা থেকে পিছিয়ে মাদ্রাসাগুলো

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া এসব শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কারণে শিক্ষাজীবনের মাঝপথে ঝরে পড়ছে।ঝরে…

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au