সর্বশেষ

ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে নাহিদ রানার

  • 1:55 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ নভেম্বর-স্কোরবোর্ডে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান। ব্যাটিংয়ে নামা তিনজনই করেছেন অন্তত ৮০ রান। ডাবল সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে মাহমুদুল হাসান জয়। নিজেদের টেস্ট ইতিহাসে এমন দিন খুব কমই কাটিয়েছে বাংলাদেশ।

কিন্তু দিনের শেষে দুঃসংবাদ পেয়েছেন নাহিদ রানা। আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় খেলা শেষ হওয়ার আগেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তরুণ এই পেসারের। একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিন প্রতিপক্ষের অভিষিক্ত ব্যাটার ক্যাড কারমাইকেলের শরীর বরাবর থ্রো করায় এই শাস্তি পেয়েছেন নাহিদ। এটিকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করেছে আইসিসি।

ঘটনা আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে। নাহিদের একটি ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন কারমাইকেল। ফলো থ্রু-তে বল ধরেই থ্রো করেন নাহিদ। যা লাগে কারমাইকেলের গায়ে। অভিষিক্ত ব্যাটার তখনও ছিলেন ক্রিজের ভেতরেই।

আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন নাহিদ। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au