সর্বশেষ

মাহমুদুল জয়ের ১৬৯ রানে সিলেট টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

  • 2:05 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ নভেম্বর-টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে সর্বোচ্চ ইনিংসে রূপান্তর করেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ওপেনারের টেস্টে আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী মুমিনুল অপেক্ষায় শতক হাঁকানোর। ১২৪ বলে ৮০ রান করে দিন শেষ করেছেন তিনি। বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। লিড পেয়েছে ৫২ রানের।

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান ফিফটি পেলেন। প্রথমবার ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় দিনে আইরিশ বোলারদের একমাত্র প্রাপ্তি সাদমানের উইকেট। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড।

এর আগে, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের বোলারদের। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ বলে টিকতে পারে আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে।

তাইজুলের পর উইকেট পান হাসান মাহমুদ। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au