লিড নিউজ

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

  • 2:58 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ নভেম্বর- ঢাকার জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রামে পাওয়া একজন পুরুষের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম মো. আশরাফুল হক, বয়স ৪৩ বছর। তার বাড়ি রংপুরের বদরগঞ্জের শ্যামপুরে এবং বাবার নাম মো. আব্দুর রশিদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করে। মরদেহের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয় আশরাফুল হককে।

পুলিশ এখনও স্পষ্ট করতে পারেনি, কে বা কারা তাকে হত্যা করে জাতীয় ঈদগাহের সামনের সড়কে রেখে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে গেছেন। স্থানীয়রা এটুকুই জানিয়েছেন।

সন্ধ্যায় দুর্গন্ধ ছড়াতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়। ড্রাম খুলে মরদেহের খণ্ডিত অংশ কালো পলিথিনে মোড়ানো অবস্থায় চালের ভেতর পাওয়া যায়। একজন স্থানীয়, শাহাদাত হোসেন, পুলিশকে সহযোগিতা করে ড্রাম খুলে মরদেহ বের করেন।

পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। তাদের ধারণা, হত্যার কয়েক দিন আগে আশরাফুলকে হত্যা করে ড্রামে ভরে এখানে ফেলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, দুটি নীল ড্রামের ভেতর মরদেহ ছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au