সর্বশেষ

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন শার্দুল ঠাকুর

  • 2:49 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ নভেম্বর-মহসিন খানের চোটে আইপিএলের গত আসরের মাঝ পথে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে আইপিএলের আগামী মৌসুম শুরুর আগে দল পাল্টাতে হলো ভারতীয় অলরাউন্ডারকে। ট্রেডে লক্ষ্ণৌ ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন শার্দুল। ক্যাশ টাকার মাধ্যমে তাকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ক্যারিয়ারে তৃতীয়বারের মতো আইপিএলে ট্রেড হলেন শার্দুল। ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) থেকে কিনে নিয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস। পরবর্তীতে ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুলকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। সবগুলো ক্যাশ টাকায় ট্রেড হয়েছে। আইপিএলের গত মৌসুমে অবিক্রিত ছিলেন শার্দুল।

মেগা নিলামে অবিক্রিত থাকায় এসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল তাঁর। তবে মহসিন চোটে পড়ায় ২ কোটি রুপিতে তাকে দলে নেয় লক্ষ্ণৌ। তৎকালীন মেন্টর জহির খানের চাওয়াতে ভারতীয় অলরাউন্ডারকে দলে নিয়েছিল তারা। লক্ষ্ণৌর হয়ে ১০ ম্যাচে ১১.০২ ইকনোমি রেটে ১৩ উইকেট নিয়েছিলেন শার্দুল। এমন পারফরম্যান্সের পরও তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে কোনো ক্রিকেটারকে ট্রেড করতে চাইলে প্রথমে বিসিসিআইয়ের কাছে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ জমা দিতে হয়। পরবর্তীতে ওই দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করে ট্রেড সম্পন্ন করে বিসিসিআই। এই প্রক্রিয়া অনুসরণ করে ২০২৬ আইপিএলের নিলামের আগে ২ কোটি রুপিতে শার্দুলকে দলে নিয়েছে মুম্বাই। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কত্ব করেন শার্দুল।

আইপিএলে ২০১০-১২ পর্যন্ত সাপোর্ট বোলার ছিলেন তিনি। এবার অনেকটা নিজের ঘরে ফিরছেন তিনি। এদিকে মুম্বাই থেকে অর্জুন টেন্ডুলকারকে নিচ্ছে লক্ষ্ণৌ। গত বছর ৩০ লাখ রুপিতে বাঁহাতি পেসারকে দলে নেয় মুম্বাই। যদিও ম্যাচ খেলাতে পারছে না তারা। প্রথমবার ২০২১ সালে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তীতে ২০২৩ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয় অর্জুনের।

এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার। যেখানে মাত্র তিনটি উইকেট পেয়েছেন। অর্জুন যাতে বেশি ম্যাচ খেলার সুযোগ পায় এজন্য লক্ষ্ণৌয়ের সঙ্গে ট্রেড করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই। ঘরোয়া ক্রিকেটে ২০২২-২৩ মৌসুমে গোয়ায় যাওয়ার আগ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলতেন অর্জুন।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au