সর্বশেষ

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় আক্ষেপ জয়ের

  • 3:01 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন ১৪ নভেম্বর-টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংসটা দ্বিতীয় দিনের শেষ বিকেলেই খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। সাউথ আফ্রিকায় পাওয়া সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়া ডানহাতি ব্যাটারের সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার। ১৬৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করে অবশ্য ১৭১ রানে থামতে হয়েছে তাকে। ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে তাই পুড়তে হচ্ছে জয়কে। সিলেট টেস্টে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে থাকলেও নিজের ডাবল সেঞ্চুরি না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করলেন ডানহাতি এই ওপেনার।

সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে সেঞ্চুরি করেছিলেন জয়। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানও করেছিলেন তিনি। টি-টোয়েন্টির মতো এনসিএল চারদিনের ম্যাচেও ছন্দ ধরে রেখেছিলেন ডানহাতি এই ওপেনার। সিলেট টেস্টে খেলতে যাওয়ার আগে চট্টগ্রামের হয়ে চার ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন জয়।

এমন পারফরম্যান্সের প্রতিচ্ছবি দেখা গেছে আইরিশদের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১৬৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন জয়। তবে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নেমে ব্যারি ম্যাকার্থির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথমবার ডাবল সেঞ্চুরির সুযোগ পেলেও সেটা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

১৪ চার ও ৪ ছক্কায় ২৮৬ বলে ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়েছেন। তবে ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপে পুড়তে হচ্ছে তাকে। জয় বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। একটু হতাশ কারণ আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতো যদি আমি ক্যারি করতে পারতাম। সুতরাং আমি বলব একটু হতাশ যে আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারিনি।’
চলতি বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট খেলেছিলেন জয়। পরবর্তীতে চট্টগ্রাম টেস্টে সুযোগ হয়নি তাঁর। লম্বা সময় ধরে ভালো করতে না পারায় শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়েন ডানহাতি এই ব্যাটার। তবে এক সিরিজ পর ফিরেই ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। ডাবল সেঞ্চুরি না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও প্রত্যাবর্তনে এমন ইনিংস খেলা খুশি জয়।

তিনি বলেন, ‘সবমিলিয়ে বলব আমি খুশি কারণ বেশ কয়েকদিন পর আমি দলে এসেছে এবং জাতীয় দলের হয়ে একটা বড় ইনিংস খেলতে পেরেছি। এখন বলব আমি খুশি। কিন্তু আগে যেটা বললাম যদি ডাবল সেঞ্চুরি হতো আরও একটু ভালো হতো। একটু হতাশ ওইদিক থেকে।’

সেই সঙ্গে জয় জানান, এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চুরি তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আসলে এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চরি থেকে আমি নিজেকে আরও বুস্টআপ করতে পেরেছি। কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো পারফর্ম ছিল। সুতরাং আমি চেষ্টা করেছি ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পেরেছি, এখানে এসেও যেন একই কাজটা করি। ভিন্ন কিছু করব না, শুধু এনসিএলে যেভাবে খেলে এসেছি ওইভাবে ক্যারি করব।’

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au