সর্বশেষ

এবারও ভারতের বাইরে আইপিএল নিলাম

  • 4:02 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ নভেম্বর-সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর সৌদি আরবের জেদ্দা— টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের নিলাম হয়েছে ভারতের বাইরে। তবে আইপিএলের আগামী আসরের নিলাম হওয়ার কথা ছিল ভারতে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে আবুধাবিতে নিলাম আয়োজন করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম।

আবুধাবিতে হতে যাওয়া নিলামের আগে ১৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর তিনটার মধ্যে রিটেইন ও ছেড়ে ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সবাই তালিকা জমা দিলে পরবর্তীতে নিলামের জন্য ক্রিকেটারদের ক্যাটাগরি ও তালিকা চূড়ান্ত করবে আয়োজকরা। এ ছাড়া এক মাসের মধ্যে নতুন করে নতুন করে নিবন্ধনের সুযোগ থাকবে ক্রিকেটারদের কাছে।

অন্যান্য মিনি নিলামের মতো এবারও একদিনের আয়োজন। আইপিএলের আগামী আসরের আগে ট্রেড করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিরা চাইলে ক্রিকেটারদের ট্রেড করতে পারবে। এ ছাড়া আইপিএল শুরুর এক মাস আগেও ট্রেড করা যাবে। তবে আগামী নিলাম থেকে যাদেরকে কিনে নেয়া হবে তাদেরকে ট্রেড করার সুযোগ থাকছে না দলগুলোর কাছে।

এখনো পর্যন্ত পাঁচটি দল ট্রেড করেছে। যেখানে আইপিএলের অন্যতম সেরা ট্রেড হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসনকে দলে নিতে রাজস্থানকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে দিচ্ছে চেন্নাই। তাদের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স ট্রেড করেছে।

মহসিন খান চোটে পড়ায় আইপিএলের গত আসরের সময় লক্ষ্ণৌতে যোগ দিয়েছিলেন শার্দুল ঠাকুর। দলটির হয়ে ১০ ম্যাচে ১১.০২ ইকনোমি রেটে ১৩ উইকেট নিয়েছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। তবে নতুন মৌসুম শুরুর আগে মুম্বাইয়ের সঙ্গে তাকে ট্রেড করেছে লক্ষ্ণৌ। ২ কোটি রুপিতে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ক্যাশ অন ট্রেড করলেও অর্জুন টেন্ডুলকারকে ছেড়ে দিয়েছে মুম্বাই।

গত মৌসুমের মেগা নিলাম থেকে ৩০ লাখ রুপিতে কেনা বাঁহাতি পেসারকে লক্ষ্ণৌতে পাঠাচ্ছে তারা। অর্জুন যাতে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পান এজন্য তাকে ছেড়ে দিয়েছে মুম্বাই। এ ছাড়া গুজরাট থেকে ২ কোটি ৬০ লাখ রুপিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফান রাদারফোর্ডকে দলে নিয়েছে তারা।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au