সর্বশেষ

নারী ক্রিকেটারদের হয়রানির প্রতিরোধে ফেডারেশনগুলোকে এনএসসি’র বার্তা

  • 4:13 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ নভেম্বর-বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীরা নানা বঞ্চনা ও প্রতিবন্ধকতার শিকার হন। বিচার ও প্রতিকার না পেয়ে অনেকেই নিভৃতে ক্রীড়াঙ্গন ছেড়ে চলে যান। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ করার পর পুরো ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে। এতে ফেডারেশনগুলোর অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদের হুঁশ হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। ২০০৯ সালে ১৪ মে হাইকোর্ট বিভাগের ‘শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা’ শিরোনাম জারিকৃত আদেশ অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে এমন কমিটি গঠন করতে বলেছে। পাঁচ সদস্যের কমিটির মধ্যে তিন জন অন্তত নারী হতে হবে।

ফেডারেশনগুলোকে ১৯ নভেম্বরের মধ্যে এই কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে পাঠাতে হবে। ভুক্তভোগী ফেডারেশনে অভিযোগ করে প্রতিকার বা সন্তুষ্ট না হলে জাতীয় ক্রীড়া পরিষদে পরবর্তীতে আরেক দফা আবেদন করতে পারবেন। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে এমনটি বলা হয়েছে।

স্থানীয় পর্যায়ে জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার অধীনে অনেক নারী ক্রীড়াবিদ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। তৃণমূল পর্যায়েও অনেক নিপীড়ন বা বঞ্চনার শিকার হয়ে জাতীয় পর্যায়ে না আসার ঘটনাও শোনা যায় অনেক ক্ষেত্রে। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীনই।

এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান বলেন, ‘জেলা পর্যায়েও খেলার সঙ্গে ফেডারেশনের একটি সম্পর্ক থাকে। একটি খেলায় ফেডারেশনই যেহেতু দেখভাল করে এজন্য আমরা ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে এই সংক্রান্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছি। জেলা-বিভাগীয় পর্যায়ে জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনার আদালতের নির্দেশনা সম্পর্কে অবগত। তাদের কাছেও কোনো অভিযোগ আসলে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।’

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au