সর্বশেষ

ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল: হামজা চৌধুরী

  • 9:19 pm - November 14, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ নভেম্বর-নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। জোড়া গোল করা হামজা চৌধুরী নেপাল ম্যাচের হতাশা ভুলে এখন ভারত ম্যাচের দিকে তাকিয়ে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-নেপাল ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরও এক হতাশার রাতের শেষ হলো। ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ এমন ভালোবাসার জন্য। বড় একটা ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ।’

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৬ ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন হামজা। তাছাড়া গত রাতে জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে প্রশংসায় ভাসছেন তিনি। যে তালিকায় আছেন জাতীয় ক্রিকেটার রুবেল হোসেন ও তাসকিন আহমেদরাও।

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হামজা-জায়ানরা খেলার আশায় আছেন। তারা চোট পেলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা,‘গুরুতর কিছু নয়, সামান্য পেশির টান। এমন কিছু হয়নি যাতে করে ভারত ম্যাচের জন্য তারা ঝুঁকিতে থাকবে।’

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au