সর্বশেষ

দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের হয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

  • 4:56 am - November 15, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ নভেম্বর-মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর মাঠের ক্রিকেটেও নজর কাড়েন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে অল্প বয়সেই তারকা খ্যাতি পান তিনি। এবার ভারত ‘এ’ দলের হয়েও করলেন সেঞ্চুরি।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের খেলা প্রথম বলেই সাজঘরে ফিরতে পারতেন সূর্যবংশী।

তবে এ যাত্রায় জীবন পান, আর সেটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছন। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন এই ব্যাটার।

পাওয়ার প্লেতেই ব্যাক্তিগত ফিফটির দেখা পান সূর্যবংশী। মাত্র ১৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। এরপর আরো বিধ্বংসী হয়ে ওঠেন। পরের পঞ্চাশ রান করতে বল খরচ করেন মাত্র ১৫টি। সবমিলিয়ে ৩২ বলে তিন অঙ্কে পৌঁছেছেন। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

ভারতের হয়ে ৩২ বলে সেঞ্চুরি আছে রোহিত শার্মা ও রিশাভ পান্তেরও। আর ভারতীয়দের মধ্যে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি উর্ভিল প্যাটেল ও আভিশেক শার্মার। দুইজনই ২৮ বলে একশ রানের মাইলফলক ছুঁয়েছেন।

আজ সবমিলিয়ে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ১৫ ছক্কা ও ১১ চারে এই ইনিংস সাজিয়েছেন তিনি। সূর্যবংশীর পাশাপাশি এদিন ঝড় তোলেন জিতেশ শর্মাও। ৩২ বলে অপরাজিত ৮৩ রান করেছেন তিনি। সবমিলিয়ে ৪ উইকেটে ২৯৭ রান তোলে ভারত ‘এ’ দল।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au