বাংলাদেশ

‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে’

  • 6:38 am - November 15, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
মুচলেকায় ছাড়া পাওয়া শিক্ষার্থী নিজন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ নভেম্বর- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকার কাছ থেকে সন্দেহভাজন হিসেবে কিশোর নিজন আমিন খানকে আটক করা হয়। প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তার মা মুচলেকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নিজন জানায়, তাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে আবার ধানমণ্ডি এলাকায় দেখা গেলে পুনরায় গ্রেপ্তার করা হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এ মন্তব্য করতে দেখা যায় তাকে।

নিজন বলে, আমাকে মুচলেকা দিতে হয়েছে। বলা হয়েছে, আমাকে যদি আবার ধানমণ্ডিতে দেখে, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করা হবে।

সে আরো বলে, ইনশাআল্লাহ, আমি আবারও ধানমণ্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে, এটাই আমার আশা।

ঘটনাটি শুক্রবার প্রকাশ্যে আসে এবং ভিডিওটি দ্রুত অনলাইনে ভাইরাল হয়।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au