বাংলাদেশ

আখতার হোসেন টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছেন : মুনতাসির মাহমুদ

  • 7:25 pm - November 15, 2025
  • পঠিত হয়েছে:২০৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ নভেম্বর- জাতীয় নাগরিক পার্টির স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দলটির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে পিপি নিয়োগে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন। শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে তিনি জানান, বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে আখতার হোসেন ৫০ লাখ টাকা করে দাবি করেছেন।

লাইভে মুনতাসির বলেন, জুলাই আন্দোলনের পর দলীয় পুনর্গঠনের সময়ে নরসিংদীর শিরিন আক্তার শেলীকে পিপি হিসেবে সুপারিশ করেছিলেন তারা। শিরিন শেলীর ছেলে গোলাম রেশাদ তমাল ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং আন্দোলনে আহতও হয়েছিলেন। কিন্তু আখতার হোসেনের ঘনিষ্ঠরা তার নাম কেটে দিয়ে ঘুষ নেওয়ার মাধ্যমে অন্য এক নারীকে তালিকায় জায়গা দেন বলে দাবি করেন তিনি।

তার বক্তব্য অনুযায়ী, পরে বিষয়টি আসিফ নজরুলের নজরে আনলে শিরিন আক্তার শেলীকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই আখতার হোসেনের পক্ষ থেকে শিরিন শেলীর কাছে টাকা চেয়ে ফোন যায়। অভিযোগে বলা হয়, আখতারের সহকারী আতিক মুন্সিকে তিনি খুশি হয়ে এক লাখ টাকা দিয়েছিলেন, যা যথেষ্ট না হওয়ায় আখতার অসন্তুষ্ট হন এবং নাম কেটে দেওয়ার হুমকিও দেন।

প্রেস ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করে মুনতাসির আরও জানান, পিপি নিয়োগের পরপরই শিরিন শেলীকে ৫০ লাখ টাকা দাবি করে ফোন করা হয় এবং বলা হয় যে, নাম যুক্ত করা যেমন সম্ভব, তেমনি কেটে দেওয়াও সম্ভব।

নিজের এসব অভিযোগ প্রকাশ্যে আনার কারণে নিজের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলেও দাবি করেন মুনতাসির। তিনি জানান, ধাপে ধাপে এনসিপির অন্যান্য দুর্নীতিবাজ নেতাদের বিষয়ে তথ্য তিনি প্রকাশ করবেন।

ঘটনাটি নিয়ে এখনো আখতার হোসেন বা দলীয় পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au