সর্বশেষ

সোহানের রেকর্ড সেঞ্চুরিতে হংকংকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ এ দল

  • 4:01 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
টি টোয়েন্টিতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড সোহানের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ নভেম্বর-হংকং জাতীয় দলের বিপক্ষে রান তাড়া করতে নেমে ঝড় তুলেছিলেন হাবিবুর রহমান সোহান। এক সময় মনে হচ্ছিল স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেই দেবেন বাংলাদেশ ‘এ’ দলের এই ওপেনার। কিন্তু জিশান আলমের বিদায়ের পর কিছুটা মন্থর হয়ে পড়েন তিনি। তবে তার পরেও রেকর্ডবুকে ঠিকই জায়গা করে নিয়েছেন সোহান। বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। সোহানের দেখাদেখি ঝড় তুলেছিলেন আকবর আলীও। তাতে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

হংকংয়ের এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর রহমান সোহান। এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সোহান ভেঙে দিয়েছেন পারভেজ হোসেন ইমনের ৪২ বলে করা সেঞ্চুরির রেকর্ড।

এই সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক আকবর আলীর ১৩ বলে ৪১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল হংকংয়ের দেয়া ১৬৮ রানের লক্ষ্য ৫৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে।

কাতারের রাজধানী দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে বাংলাদেশের ‘এ’ দল খেললেও প্রতিপক্ষ হংকং খেলছে জাতীয় দল নিয়েই।

আগে ব্যাট করা হংকং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। বাবর হায়াত ৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৩ রান এবং অধিনায়ক ইয়াসিম মুর্তোজা ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন। এছাড়া কিঞ্চিত শাহ ৪ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ ওভারে আবু হায়দার রনি ২৬ রান না দিলে লক্ষ্যটা বাংলাদেশের জন্য আরও ছোট হতে পারত।

রিপন মণ্ডল ও এসএম মেহেরব ২তি করে উইকেট শিকার করেন। আব্দুল গাফফার সাকলাইন নেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সোহান। মাত্র ১৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে অর্ধশতক নেই বাংলাদেশের আর কারোরই।

সোহান ঝড় এতোটাই মারাত্মক ছিল যে, তার অর্ধশতকের সময় নন-স্ট্রাইক এন্ডে জিশান আলম ব্যাট করছিলেন মাত্র ১ রানে!

২৫ বলেই ৮৮ রান পূর্ণ করে সোহান এক পর্যায়ে ২৭ বলে সাহিল চৌহানের হাঁকানো স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু জিশান আলম ও জাওয়াদ আবরার আউট হয়ে গেলে কিছুটা গতি হারায় সোহানের ইনিংস। জিশান ১৪ বলে ৪ চারে ২০ ও জাওয়াদ ৪ বলে ২ রান করে আউট হয়ে যান।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au