সর্বশেষ

হকিতে পাকিস্তানের কাছে ১০-৩ গোলে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • 5:04 am - November 17, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ নভেম্বর-বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্লে-অফ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। রিয়াজুল করিম বাবুর দল হেরেছে ১০-৩ গোলে। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিকসহ ৬ গোল করেছেন সুফিয়ান খান। তিন ম্যাচে বাংলাদেশ মোট হজম করেছে ২৬ গোল, দিয়েছে ৫টি। স্বাগতিকরা শেষঅবধি হল হোয়াইটওয়াশ।

প্রথম কোয়ার্টারে শুরুটা ভালো করেছিল দুদলই। প্রথম থেকে সমানতালে লড়ে যাওয়া বাংলাদেশ প্রথমে খেই হারায় অষ্টম মিনিটে। প্রথম পেনাল্টি কর্নার পায় পাকিস্তান, গোল করেন সুফিয়ান খান। দশম মিনিটে আবারও পেনাল্টি কর্নার আদায় করে অতিথিরা, এবারও সুফিয়ানের গোল। ১৫ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নারে গোল করে ৩-০ বানান রেহমান আব্দুল।

দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই স্কোর করে পাকিস্তান। পেনাল্টি কর্নারে গোলে হ্যাটট্রিক করেন সুফিয়ান। এসময় প্রথম গোলটি আসে বাংলাদেশের, রাকিবুল হাসানের আক্রমণে নিজেদের জালে বল জড়ান অতিথিদের আরশাদ লিয়াকত। ব্যবধান দাঁড়ায় ৪-১। এই কোয়ার্টারে ১৪ মিনিটে আবারও পেনাল্টি কর্নারে গোল করে ৫-১ বানান সুফিয়ান।

তৃতীয় কোয়ার্টারে চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নারে গোল আদায় করে পাকিস্তান। গোল করেন সেই সুফিয়ান, ৬-১ হয়। নবম মিনিটে পেনাল্টি কর্নারে গোল এনে ৭-১ করেন নাদিম আহমেদ। এই কোয়ার্টারে ১৪ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন রাকিবুল হাসান। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান হয় ৭-২।

চতুর্থ কোয়ার্টারে সপ্তম মিনিটে গোল করেন অতিথিদের ওয়ালিদ রানা। পাকিস্তান মিনিট তিনেক গোলকিপার ছাড়াই খেলে এসময়। অষ্টম মিনিটে পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়ে গোল পায়নি পাকিস্তান। ১১ মিনিটে পেনাল্টি কর্নারে নিজের ষষ্ঠ গোলটি করেন সুফিয়ান। ১২ মিনিটে বাংলাদেশ প্রথম পেনাল্টি কর্নার পায়, গোল করেন আশরাফুল ইসলাম। ১৩ মিনিটে পেনাল্টি কর্নারে ব্যবধান ১০-৩ করেন অতিথিদের রেহমান আব্দুল। বাংলাদেশ ম্যাচ শেষ করে ও গোল ব্যবধানেই।

এই শাখার আরও খবর

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au