সর্বশেষ

বিশ্বকাপ নিশ্চিত করল ৩২ দল

  • 5:45 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:২৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ নভেম্বর- বেশ কয়েকটি দল ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ৩২তম দল হিসেবে স্বপ্ন ছুঁয়েছে আর্লিং হলান্ডের নরওয়ে। একই রাতে বাঁচা মরার লড়াই জিতেছে পর্তুগাল। আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে হারিয়েছেন ব্রুনো ফার্নান্দেজরা। ইংল্যান্ড ও ফ্রান্সও জয় পেয়েছে একই রাতে; যদিও তারা আগেই বিশ্বমঞ্চ নিশ্চিত করেছিল।

বিশ্বকাপ টিকিট কাটার দৌড়ে আরও ১৬ দল আছে। খুব শিগগিরই তাঁদের নাম জানা যাবে। যেখানে ইউরোপ, কনকাকাফ ও প্লে–অফ থেকে দল চূড়ান্তের অপেক্ষা। ৪৮ দলের বিশ্বকাপে বাছাইয়ে অংশ না নিয়েই সরাসরি খেলবে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাইপর্ব শেষ হওয়ার আগেই দল নিশ্চিত হয়েছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের।

এশিয়া থেকে নিশ্চিত দল:
এশিয়ার ৮ দেশ- সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে আরও একটি দেশের। কনফেডারেশন প্লে–অফের টিকিট পেতে লড়ছে সংযুক্ত আরব আমিরাত ও ইরাক।
দক্ষিণ আমেরিকা:
দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে- আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া। প্লে-অফে জিতে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ আছে বলিভিয়ার।
ইউরোপ:
ইউরোপ থেকে টিকিট পাবে ১৬টি দল। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে মাত্র পাঁচটি দেশ- ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে। বিশ্বকাপের দ্বারপ্রান্তে যারা: স্পেন, বেলজিয়াম, জার্মানি। এ অঞ্চল থেকে এখনো ৯টি দলের সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। ইতালিসহ কয়েকটি দেশকে যেতে হবে প্লে-অফের পথ ধরে।
আফ্রিকা:
আফ্রিকা থেকে টিকিট নিশ্চিত হয়েছে আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল।
ওশেনিয়া:
নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আয়োজক:
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
দক্ষিণ আমেরিকা:
আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া
ইউরোপ:
ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নরওয়ে
আফ্রিকা:
আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল
এশিয়া:
অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, উজবেকিস্তান
ওশেনিয়া
বিশ্বকাপে প্রথমবার পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে
নিউজিল্যান্ড:
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে
কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো টিকিট পেয়েছে কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান।

এই শাখার আরও খবর

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au