সর্বশেষ

আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে ফিরলেন সাঙ্গাকারা

  • 6:03 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ নভেম্বর-রাজস্থান রয়্যালসের দায়িত্বে নতুন রূপে ফিরলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের আগামী মৌসুমের জন্য সাবেক শ্রীলঙ্কা অধিনায়ককে দলটির নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত আসরে তিনি ছিলেন দলের ডিরেক্টর অব ক্রিকেট। এবার রাহুল দ্রাবিড়ের জায়গায় প্রধান কোচের দায়িত্বও সামলাবেন।

সাঙ্গাকারা এর আগেও ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত রয়্যালসের হেড কোচ ছিলেন। তার অধীনে দল ২০২২ সালে ফাইনালে উঠেছিল এবং ২০২৪ সালে প্লে-অফে পৌঁছেছিল। ২০২৫ সালের মৌসুম শেষে রাজস্থান নিশ্চিত করে যে দ্রাবিড় আর কোচ হিসেবে থাকছেন না।

দ্রাবিড়ের অধীনে গত মৌসুমে ১৪ ম্যাচে আট পয়েন্ট নিয়ে রাজস্থান টেবিলে নবম স্থানে ছিল। মৌসুমজুড়ে তার এবং অধিনায়ক সাঞ্জু স্যামসনের মধ্যে সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিত পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়।

দায়িত্ব পাওয়ার পর সাঙ্গাকারা বলেন, ‘হেড কোচ হিসেবে ফিরে আসতে পেরে এবং এই প্রতিভাবান দলের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। পাশাপাশি এমন শক্তিশালী কোচিং স্টাফ পাশে পাওয়ায় আমি আনন্দিত। বিক্রম, ট্রেভর, শেন এবং সিড- প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসছেন। আমরা একসঙ্গে খেলোয়াড়দের সর্বোত্তমভাবে প্রস্তুত করার দিকেই মনোযোগ দিচ্ছি।’

রাজস্থানের নতুন কোচিং সেটআপে সহকারী কোচ হিসেবে উন্নীত হয়েছেন বিক্রম রাঠৌর। তিনি ব্যাটিং প্রস্তুতি, গেম প্ল্যান ও সামগ্রিক উন্নয়নে সাঙ্গাকারার সঙ্গে কাজ করবেন। শেন বন্ড পেস বোলিং কোচ হিসেবেই থাকছেন। আর ট্রেভর পেনি ও সিড লাহি‌ড়ি যথাক্রমে সহকারী কোচ ও পারফরম্যান্স কোচের ভূমিকা বজায় রাখবেন।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক মনোজ বাদালে বলেন, ‘হেড কোচ হিসেবে সাঙ্গাকারা ফেরায় আমরা আনন্দিত। দলের এই মুহূর্তের প্রয়োজনগুলো মূল্যায়ন করতে গিয়ে আমরা বুঝেছি, স্কোয়াড সম্পর্কে তার পরিচিতি, নেতৃত্বগুণ এবং রয়্যালসের সংস্কৃতি সম্পর্কে গভীর বোঝাপড়া দলকে ধারাবাহিকতা ও স্থিরতার সঠিক ভারসাম্য এনে দেবে।’

এই শাখার আরও খবর

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au