সর্বশেষ

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার দৌড়ে এগিয়ে যারা?

  • 6:16 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
তালিকায় হাকিমি-সালাহ-ওসিমেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ নভেম্বর-আফ্রিকান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে আবারও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ২০২৫ সালের সেরা ফুটবলার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মরক্কোর আশরাফ হাকিমি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। নারী বিভাগে লড়াইয়ে আছেন মরক্কোর গিজলানে চেবব্যাক, সানা ম্সসৌদি এবং নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে।

চোটের কারণে মাঠের বাইরে থাকলেও হাকিমির এই মনোনয়ন অবাক করার মতো নয়।

পিএসজির হয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল নজরকাড়া। সম্প্রসারিত নতুন ক্লাব বিশ্বকাপে চেলসির বিপক্ষে ফাইনালে হারলেও দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন এই ফুল-ব্যাক।

২৭ বছর বয়সী হাকিমি ফের ফিট হলে আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশনসে মরক্কোকে নেতৃত্ব দেবেন। ১৯৭৬ সালের পর শিরোপার খোঁজে থাকা মরক্কোর জন্য এটি বড় সুযোগ।

দুইবারের আফ্রিকান বর্ষসেরা মোহাম্মদ সালাহও আছেন দৌড়ের সামনের সারিতে। গত মৌসুমে লিভারপুলকে রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দেন মিশরীয় ফরোয়ার্ড। ২৯ গোল করে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট। গালাতাসারাই তারকা ভিক্টর ওসিমেনও দারুণ ফর্মে রয়েছেন।

ক্লাব এবং দেশের হয়ে আলো ছড়ালেও বিচারকদের নির্ধারিত সময়সীমা ১৫ অক্টোবর হওয়ায় তার সাম্প্রতিক কিছু কীর্তি তালিকাভুক্ত হয়নি, যার মধ্যে আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক এবং গ্যাবনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফে তার দুই গোল উল্লেখযোগ্য।

নারী বিভাগেও লড়াই সমান রোমাঞ্চকর। আফ্রিকা নারী কাপ অব নেশনসে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে। ফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে স্বাগতিক মরক্কোকে হারাতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

মরক্কোর গিজলানে চেবব্যাক টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল করে আলোচিত হয়েছেন।

তার সতীর্থ সানা ম্সসৌদি ক্লাব এফএআর রাবাতকে নারী চ্যাম্পিয়নস লিগের শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ বছরও দলটি পৌঁছেছে সেমিফাইনালে।

আফ্রিকার ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হবে বুধবার, মরক্কোর রাজধানী রাবাতে। কোচ, সাবেক তারকা, সিএএফ টেকনিক্যাল কমিটির সদস্য এবং নির্বাচিত গণমাধ্যমকর্মীদের ভোটে ঠিক হবে পুরুষ ও নারী বিভাগের সেরা ফুটবলার।

এই শাখার আরও খবর

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au