সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে অনির্দিষ্টকালের জন্য সিরিজ স্থগিত করেছে ভারত

  • 6:25 am - November 19, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ নভেম্বর-ভারতের মাটিতে তিন সপ্তাহের একটি ব্যস্ত সফর, নতুন ওডিআই চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ, সব প্রস্তুতি প্রায় শেষ। ঠিক তখনই এসে গেল বিপরীত সংবাদ। আইসিসির দু’দলের নির্ধারিত এফটিপিতে থাকা বাংলাদেশ নারী দলের ডিসেম্বরের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ভারতের অনুরোধে।

বাংলাদেশ নারী দল ডিসেম্বরের মাঝামাঝি থেকে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি বিসিবিকে জানিয়ে দিয়েছে, নারী ক্রিকেটারদের দীর্ঘ বিরতি দিতে তারা এখন সিরিজ আয়োজন করতে পারছে না, কারণ বিশ্বকাপ জয়ের পর দলটিকে পর্যাপ্ত বিশ্রাম দিতে চায় তারা, বিশেষ করে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) সামনে রেখে।

বিসিবির নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ওটিএন বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “হ্যাঁ, তারা জানিয়েছে যে আলোচনা অনুযায়ী সিরিজটি এখন হচ্ছে না। তবে এটাকে বাতিল বলা যাবে না, এটা শুধু স্থগিত হলো। আবার নতুন করে সময় নির্ধারণ হবে।”

রাজ্জাক আরও বলেন, “এটা স্থায়ীভাবে স্থগিত হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটি এফটিপির অংশ। তারা ডব্লিউপিএলের আগে নিজেদের খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায়।”

এই সিরিজের ওয়ানডে অংশ দিয়েই শুরু হওয়ার কথা ছিল দুই দলের নতুন আইসিসি নারী ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র। প্রাথমিক সূচি অনুযায়ী বাংলাদেশ দল ১৪ বা ১৫ ডিসেম্বর ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

উল্লেখ্য, এর আগেও ভারতীয় দলের সফর সূচিতে পরিবর্তন এসেছে, ২০২৫ সালের আগস্টে হওয়া কথা থাকা ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও স্থগিত হয়েছিল, যা এখন সরিয়ে নেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরের উইন্ডোতে।

বাংলাদেশ নারী দলের সফরের নতুন সময়সূচি কবে ঘোষণা হবে, এখন সবার দৃষ্টি সেখানে।

এই শাখার আরও খবর

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au