সর্বশেষ

মুশফিকের একাগ্রতা দেখে মুগ্ধ আইরিস কোচ

  • 6:38 am - November 19, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ নভেম্বর-মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন প্রায় শেষের দিকে। তখনো টিম বয়কে নিয়ে ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম।

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক পথচলায় মুশফিক নিজেকে আলাদা করেছেন কঠোর শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে। অধ্যবসায় তাকে নিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অর্জনের সামনে। দেশের প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলবেন তিনি।

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলবেন।

মুশফিকের একাগ্রতা দেখে মুগ্ধ আইরিশ কোচ হেনরিখ মালান। কাল মিরপুর স্টেডিয়ামে আইরিশ কোচ বলেন, ‘আমি বলব তার পেশাদারত্ব নিয়ে। আমি ভোরে উঠি। প্রতিদিন সকালে হোটেলে তাকে পৌনে ৬টায় নাশতা করতে দেখি। সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায়। অন্য খেলোয়াড়রা আসার আগে সে তার ওয়ার্ম-আপ, স্ট্রেচিং, ব্যাটিং অনুশীলন করে। আপনি যদি ধারাবাহিকভাবে এমন সময় দেন যখন আলো নেই, আলো জ্বলে উঠলে পারফর্ম করার মতো পুঁজি আপনার থাকে, যা সে সময়ের সঙ্গে প্রমাণ করেছে।’

২০১৮ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু আয়ারল্যান্ডের। এখন পর্যন্ত তারা মাত্র ১১টি টেস্ট ম্যাচ খেলেছে। বাংলাদেশের এই দলের অধিকাংশ ক্রিকেটার তারচেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন।

মুশফিককে নিয়ে আইরিশ কোচ বলেন, ‘প্রথমত, দেশের জন্য ১০০ টেস্ট ম্যাচ খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি (আসলে ১১টি) টেস্ট খেলেছি। ১০০তম টেস্ট খেলা ধৈর্যের একটা চিত্র তুলে ধরে। এর পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। হিসাব করলে প্রায় চার-পাঁচশ ওয়ার্ম-আপ হবে যা সে এই সময়ে করেছে। আমাদের এটা বুঝতে হবে, টেস্ট ক্রিকেট কঠোর পরিশ্রমের খেলা। আশা করি, সে ভালো খেলবে। ১০০তম টেস্ট খেলার জন্য তাকে অভিনন্দন।’

মুমিনুল হক খেলেছেন ৭৪টি টেস্ট ম্যাচ। ইনজুরিতে না পড়লে কিংবা দল থেকে বাদ না গেলেও মুমিনুলের শততম টেস্ট খেলতে অন্তত চার বছর লেগে যাওয়ার কথা। এছাড়া নিয়মিত টেস্ট খেলোয়াড়দের মধ্যে পঞ্চাশের বেশি ম্যাচ খেলেছেন তাইজুল ইসলাম (৫৬), মেহেদী হাসান মিরাজ (৫৫) ও লিটন দাস (৫১)। করবেন।

এই শাখার আরও খবর

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au