বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…
মেলবোর্ন, ২৫ নভেম্বর- জামায়াতে ইসলামী নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্য ঘিরে সমালোচনা বাড়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তিনি নির্বাচনি এলাকায় প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে বলেন, পুলিশকে রাজনৈতিক নেতাদের পেছনে হাঁটতে হবে এবং তাদের নির্দেশ অনুযায়ী মামলা ও গ্রেপ্তার করতে হবে। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়, আর এরপরই আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার (২৪ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়। যদিও বিবৃতিতে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি, তবে ভিডিওতে দেওয়া বক্তব্যের উল্লেখ করে বলা হয়, এটি পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে এবং বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করার মানসিকতার পরিচয় দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ সংবিধান ও আইন অনুযায়ী পরিচালিত হয়। গত ১৭ বছরে কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি করেছিলেন। কিন্তু ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং এখন কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে কাজ করছে। অ্যাসোসিয়েশন দাবি করে, পুলিশ এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরপেক্ষ বাহিনী হিসেবে কাজ করছে।
এতে আরও বলা হয় যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে পুলিশ নিরপেক্ষভাবে এবং বিধিবদ্ধ আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করছে। কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ এখন আর নেই এবং পুলিশ শুধু জনগণের কাছে জবাবদিহিতার নীতিতে বিশ্বাস করে।
রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী বলে নিন্দা ও প্রতিবাদ জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেছিলেন, নির্বাচনি এলাকায় প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে এবং পুলিশের কাজকর্ম রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। তাঁর বক্তব্য প্রকাশিত হওয়ার পরই এটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au