বাংলাদেশ

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় মামলা

  • 6:07 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত কয়েকজন বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। আহত শিল্পী আব্দুল আলিম সোমবার বিকেলে সদর থানায় গিয়ে মামলাটি দায়ের করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি কামাল হোসেন।

শিবালয় উপজেলার সাকরাইল গ্রামের ইউসুব আলীর ছেলে আব্দুল আলিম হামলায় আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে নিতে মামলার উদ্যোগ নেন। বাউল শিল্পীদের দাবি, রোববার তারা প্রখ্যাত শিল্পী ছোট আবুল সরকারের মুক্তির দাবিতে শহরের বিজয় মেলার মাঠে মানববন্ধনে জড়ো হয়েছিলেন। তখনই তৌহিদি জনতার ব্যানারে থাকা কয়েকজন আলেম তাদের ওপর হামলা চালায়। এ সময় শিল্পীরা যে যেভাবে পারা যায় পালিয়ে বাঁচার চেষ্টা করেন। কেউ পুকুরে ঝাঁপ দেন, কেউ আবার পাশের বাড়িতে আশ্রয় নেন। হামলায় বেশ কয়েকজন আহত হন, তাদের মধ্যে তিনজন এখনো মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, একই ঘটনার জন্য তৌহিদি জনতার পক্ষ থেকেও একটি অভিযোগ দেওয়া হয়েছে। তাদের অভিযোগে বলা হয়, সমাবেশ চলাকালে বাউল শিল্পীরাই আগে লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে তাদেরও চারজন আহত হন বলে দাবি করা হয়েছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

ওসি কামাল হোসেন জানান, বাউল শিল্পীদের মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিওগুলো দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে এবং দ্রুতই গ্রেপ্তার সম্ভব হবে।

গত রোববার ছোট আবুল সরকারকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আল্লাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার পরপরই তৌহিদি জনতা এবং বাউল শিল্পী দুই পক্ষই মাঠে নামে। তাদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au