সর্বশেষ

৬ দফা দাবিতে সম্পূর্ণ শাটডাউন রাঙামাটি

  • 2:16 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- রাঙামাটিতে সরকারি শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম বন্ধের দাবিতে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের মূল গেট ঘিরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গেট অবরোধের কারণে পুরো এলাকায় প্রশাসনিক কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।

আন্দোলনকারীরা জানান, শিক্ষক নিয়োগে ৭ শতাংশ কোটা ও ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে প্রক্রিয়া সম্পন্ন করা, প্রশ্নপত্র ও ফল প্রস্তুতিতে জালিয়াতি বন্ধ করা, নিয়োগ বাণিজ্য রোধ করা এবং চলতি নভেম্বরের মধ্যেই সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া তাদের প্রধান দাবি। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জানান, পরিস্থিতি নিয়ে জরুরি সভা শেষে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় জানিয়েছে, সমস্যার সমাধানে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে।

আঞ্চলিক পরিষদ এক বিবৃতিতে বলে, পার্বত্য চুক্তির আলোকে গঠিত আইনের ভিত্তিতেই এতদিন নিয়োগ দেওয়া হয়েছে। একই নিয়ম মেনে সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা মনে করিয়ে দেন, ব্রিটিশ আমল থেকেই পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ আইন চালু রয়েছে এবং জাতীয় পর্যায়ের সাধারণ কোটার নিয়ম এখানকার জন্য সরাসরি প্রযোজ্য নয়। চুক্তি অনুযায়ী সরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাহাড়ের স্থায়ী অধিবাসী উপজাতীয়দের অগ্রাধিকার দেওয়ার নিয়ম আছে, যা ২০১৩ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও উল্লেখ রয়েছে।

 

এই শাখার আরও খবর

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন…

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি…

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ওপর লরি উঠে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। এ ঘটনায় আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au