চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…
মেলবোর্ন, ২৫ নভেম্বর- উপদেষ্টা পরিষদ গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।
আইন উপদেষ্টা আসিফ নজরুল গত বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানিয়েছিলেন, তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।
১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা চলছে। ওই দিনই গণভোটও অনুষ্ঠিত হবে। তার বক্তব্যে স্পষ্ট করা হয়, নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট করলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে না, বরং আয়োজন আরও সাশ্রয়ী হবে। গণভোটের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রস্তুত করা হবে।
গণভোটে যে প্রশ্ন উপস্থাপন করা হবে তা জুলাই সনদকে কেন্দ্র করে তৈরি। ভোটারদের সামনে রাখা হবে একটি মাত্র প্রশ্ন, যার উত্তরে তারা হ্যাঁ বা না ভোট দেবেন। প্রশ্নে চারটি প্রস্তাব একসঙ্গে যুক্ত থাকবে।
প্রস্তাবগুলো হলো:
ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত পদ্ধতি অনুযায়ী গঠিত হবে।
খ. আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে এবং সংবিধান সংশোধনের জন্য এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন লাগবে।
গ. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত ৩০টি প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক থাকবে।
ঘ. জুলাই সনদে থাকা অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
এই চারটি প্রস্তাবকে একটি প্রশ্নের মধ্যেই ভোটারদের সামনে তুলে ধরা হবে। গণভোটের দিনে তারা হ্যাঁ বা না দিয়ে তাদের মতামত জানাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au