সর্বশেষ

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত দ্বীপে এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

  • 9:55 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
অস্ট্রেলিয়ার এক অত্যন্ত দূরবর্তী অঞ্চলে প্রথমবারের মতো অত্যন্ত সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু পাওয়া গেছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৫ নভেম্বর- অস্ট্রেলিয়ার এক অত্যন্ত দূরবর্তী অঞ্চলে প্রথমবারের মতো অত্যন্ত সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

অক্টোবরে পরিবেশ ব্যবস্থাপনা দলের সফরে বিজ্ঞানীরা হার্ড দ্বীপে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যায় এলিফ্যান্ট সিলের মৃত্যু লক্ষ্য করেন। দ্বীপটি পার্থের দক্ষিণ-পশ্চিমে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এবং অ্যান্টার্কটিকার উত্তরে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে। তবে পেঙ্গুইন ও সামুদ্রিক পাখির মতো অন্যান্য প্রাণীর ওপর এর কোনো প্রভাব দেখা যায়নি।

মৃত এলিফ্যান্ট সিলের নমুনা পরীক্ষা করে এখন নিশ্চিত হওয়া গেছে যে তাদের মধ্যে এইচ৫ বার্ড ফ্লু ছিল।

অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, উপঅ্যান্টার্কটিক দ্বীপগুলোতে সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে এ ফলাফল অপ্রত্যাশিত নয়। এটি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে সংক্রমণের ঝুঁকি বড় কোনো পরিবর্তন করছে না। তবে এ শনাক্তকরণ দেশের বায়োসিকিউরিটির গুরুত্ব আরও একবার মনে করিয়ে দেয়।

তিনি বলেন, “হার্ড আইল্যান্ডে এইচ৫ বার্ড ফ্লু পাওয়া গেলেও এটি অস্ট্রেলিয়ার ঝুঁকি খুব বাড়াচ্ছে না। কিন্তু সম্ভাব্য কোনো প্রাদুর্ভাবের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা জোরালো হচ্ছে।”

পরিবেশমন্ত্রী মারে ওয়াট বলেন, এই নিশ্চিতকরণ দেখায় যে ঝুঁকিতে থাকা প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষায় যেসব কাজ চলছে সেগুলো আরও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া জরুরি।

আরও তথ্য সংগ্রহের জন্য অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা হার্ড দ্বীপে দ্বিতীয় দফা ভ্রমণে রয়েছেন। তারা ডিসেম্বরের শেষ দিকে পৌঁছানোর কথা এবং ফেব্রুয়ারিতে হোবার্টে ফিরবেন।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া এবং অ্যান্টার্কটিকায় ভাইরাসটি ছড়িয়ে পড়লেও এতদিন অস্ট্রেলিয়া একমাত্র বড় ভূখণ্ড ছিল যেখানে এ ভাইরাস প্রবেশ করেনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার অ্যান্টার্কটিকায় এটি শনাক্ত হয়, যা দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন এটি অস্ট্রেলিয়াতেও পৌঁছাতে পারে।

সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ১০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। গবেষকেরা বিশ্বজুড়ে ভাইরাসটির গতিপথ নজরে রাখছেন। রাজ্য ও অঞ্চল সরকারগুলোও সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রজাতিগুলোকে টিকে থাকতে সহায়তা করছে।

বসন্তকালে দক্ষিণ দিক থেকে অভিবাসী পাখিরা অস্ট্রেলিয়ায় আসে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। বিশেষজ্ঞদের মতে, একবার এইচ৫ বার্ড ফ্লু অস্ট্রেলিয়ায় ঢুকে পড়লে তা থামানো বা নির্মূল করা সম্ভব হবে না। ভাইরাসটি দেশের বন্য প্রাণী ও কৃষি খাতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au