বিশ্ব

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত

  • 7:50 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- সংযুক্ত আরব আমিরাত ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী। তিনি সিনেটের মানবাধিকার কমিটিকে জানান, কেবল কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীরা এখন ভিসা পাচ্ছেন। সাধারণ পাকিস্তানিদের ভিসা আবেদন দীর্ঘদিন ধরে গৃহীত হচ্ছে না।

সিনেটের মানবাধিকার কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরি বলেন, অধিকাংশ নাগরিকই ভিসার আবেদন করে ব্যর্থ হচ্ছেন। যারা পাচ্ছেন, তাদেরও  দেরি ও নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান উদ্যোক্তা আসিম বেগ জানান, আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। তার মতে, এই পরিস্থিতিই ভিসা স্থগিতের প্রধান কারণ। এর আগে পাকিস্তানিদের ভিসা আবেদন করতে পুলিশের চারিত্রিক সনদ বাধ্যতামূলক করা হয়েছিল।

তবে ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের এক ঊর্ধ্বতন কূটনীতিক স্থানীয় দৈনিক দ্য ডনকে বলেন, পাকিস্তানিদের ভিসায় কোনও আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। তিনি জানান, ভিসা প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে।

পাকিস্তান ও আমিরাতের সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছাড়াও আমিরাত পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। রেমিট্যান্সের অন্যতম বড় উৎসও আমিরাত। দেশটিতে বসবাসকারী অভিবাসীদের মধ্যে পাকিস্তানিরা শীর্ষ অবস্থানে রয়েছে। প্রতি বছর ইসলামাবাদে আমিরাত দূতাবাসে ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করে প্রায় আট লাখ পাকিস্তানি।

সূত্রঃ ডন

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au