সর্বশেষ

পাকিস্তানসহ ৩ দেশে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত, কারণ জানাল ফিনল্যান্ড

  • 11:13 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ফিনল্যান্ড পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে তাদের  কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রোববার এ তথ্য প্রকাশ করেছে।

ফিনল্যান্ড বলছে, বৈদেশিক মিশনের কার্যকারিতা, কৌশলগত লক্ষ্য ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট তিন দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দূতাবাস বন্ধের অন্যতম কারণ।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের মধ্যে তিনটি দূতাবাস আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে। এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। দূতাবাস বন্ধের চূড়ান্ত অনুমোদন আসবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে।

ফিনল্যান্ড জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক নেটওয়ার্ক পর্যালোচনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং রপ্তানি বাণিজ্যের অগ্রাধিকার বিবেচনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে সম্পদ ও মনোযোগ কেন্দ্রীভূত করা হবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন বলেন, দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক পরিবেশে ফিনল্যান্ডকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে কূটনৈতিক নেটওয়ার্ক পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাজেট সংকটের কারণে ২০১২ সালে ফিনল্যান্ড পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করেছিল। পরে ২০২২ সালে সেটি পুনরায় চালু করা হয়। ২০২৩ সালে সুইডেনও নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

 

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au