সর্বশেষ

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানের মুফতি

  • 7:52 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন ১ ডিসেম্বর- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদ জল্পনা যেন চলছেই। যার রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হননি  এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই ঈর্ষাতেই যেন কেউ কেউ ঐশ্বরিয়ার বিচ্ছেদ কামনা করছেন। কারণ এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যেন আলোচনা শেষ হওয়ার নয়।

অভিনেত্রী শুধু ভারতের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও এক অনন্য। সাবেক বিশ্বসুন্দরী বলে কথা। এটা যেন নতুন কোনো ইস্যু নয়; এবার অভিনেত্রীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের মৌলভী মুফতি আবদুল কাভি, যা নিয়ে শুরু হয়েছে আবার নতুন করে বিতর্ক।

সম্প্রতি একটি পডকাস্টে পাকিস্তানি মুফতি আবদুল কাভি বলেছেন, আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে আমি নিশ্চিত— ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।

কীভাবে আপনি একজন অমুসলিমকে বিয়ে করবেন?—এমন প্রশ্নের উত্তরে মুফতি বলেন, তিনি ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে ‘আয়েশা’ রাখবেন। তারপরই তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তিনি বলেন, ঐশ্বরিয়া রাই যখন আয়েশা রাই হয়ে আমার পাশে থাকবে, তখন সেটি দেখে সত্যিই ভালো লাগবে।

মুফতি আবদুল কাভি বলেন, তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত আছেন। এবং তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে তিনি সেই সমস্যা সমাধান করবেন। আর অভিষেক বচ্চনের সঙ্গে যদি বিচ্ছেদ হয়, তবে শুভকাজ দ্রুতই সেরে ফেলবেন তিনি বলে জানান কাভি।

উল্লেখ্য, পাকিস্তানি মুফতি আবদুল কাভি মাঝে মাঝে এমন কিছু বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন। এর আগেও তিনি অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিষয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই সময় মুফতি দাবি করে বলেছিলেন, রাখি সাওয়ান্ত তার উপদেশে ধর্ম ও নাম পরিবর্তন করেছেন, এরপর তিনি তার নাম রাখেন ফাতিমা।

এই শাখার আরও খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

মেলবোর্ন, ২ মে- দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে…

লিমনের পর এবার বৃষ্টির মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২ মে- যুক্তরাষ্ট্রে আলোচিত দ্বৈত হত্যাকাণ্ডে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় জামিল আহমেদ লিমন-এর মরদেহও উদ্ধার…

শিশুহত্যা ঘিরে দাঙ্গা, অ্যালিস স্প্রিংসে মদ বিক্রি বন্ধে কড়া বিধিনিষেধ

মেলবোর্ন, ২ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী আদিবাসী শিশু কুমানজাই লিটল বেবি হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।…

কাউন্টার-টেরর বাজেট কমলেও গোয়েন্দা সংস্থার অর্থায়ন বাড়ার দাবি

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গোয়েন্দা সংস্থাগুলোর বাজেট বণ্টন নিয়ে ওঠা সমালোচনার জবাবে বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মোট…

নিপিয়ান উপনির্বাচনে কড়া লড়াই, নেতৃত্বের প্রথম বড় পরীক্ষায় জেস উইলসন

মেলবোর্ন, ১ মে-  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে জেস উইলসন। আসন্ন সাধারণ নির্বাচনের আগে নিপিয়ান আসনের উপনির্বাচন তার নেতৃত্বের প্রথম বড় পরীক্ষা হিসেবে…

বেপরোয়া কিশোর চালকের কারণে বহুগাড়ি সংঘর্ষ, আহত শিশুসহ ১০ জন

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে এক ভয়াবহ বহুগাড়ি দুর্ঘটনায় দুই কিশোর-কিশোরী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এবং আরও আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au