বিশ্ব

আফগানিস্তান থেকে চালানো হামলায় তাজিকিস্তানে ৫ চীনা নিহত

  • 12:58 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- তাজিকিস্তানের সীমান্ত এলাকায় এক সপ্তাহে দুটি হামলায় মোট পাঁচজন চীনা নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির কর্তৃপক্ষ এবং দুশানবেতে চীনা দূতাবাস সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

তাজিক কর্মকর্তারা জানান, রবিবার আফগান সীমান্তসংলগ্ন এলাকায় সশস্ত্র হামলায় কয়েকজন চীনা কর্মীকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। এর দুই দিন আগে একই সীমান্ত অঞ্চলে ড্রোন থেকে গ্রেনেড নিক্ষেপের ঘটনায় তিনজন চীনা নাগরিক নিহত হন।

চীনা দূতাবাস তাদের দেশটির প্রতিষ্ঠান ও কর্মীদের দ্রুত সীমান্ত এলাকা ত্যাগের পরামর্শ দিয়েছে। তারা জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে চীনা নাগরিকরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

পাহাড়ি মধ্য এশিয়ার রাষ্ট্র তাজিকিস্তানের আফগানিস্তানের সঙ্গে টানাপড়েন রয়েছে দীর্ঘদিন। মাদক পাচার এবং অবৈধ স্বর্ণখনির তৎপরতা নিয়ে দেশটি বহুবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাজিকিস্তানে বড় বিনিয়োগকারী হিসেবে চীনও এ অঞ্চলে কর্মী নিয়োজিত রেখেছে।

আফগান কর্তৃপক্ষ ঘটনাগুলোর বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও গত সপ্তাহে তারা এক নামহীন গোষ্ঠীকে দায়ী করে বলেছে, এ ধরনের হামলার উদ্দেশ্য হলো অস্থিতিশীলতা ছড়ানো। পাশাপাশি তাজিকিস্তানের সঙ্গে সহযোগিতার আশ্বাসও দিয়েছে কাবুল।

এদিকে তাজিক প্রেসিডেন্ট এমোমালি রহমান নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করে সীমান্ত রক্ষা জোরদারের নির্দেশ দিয়েছেন। তার কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট আফগান নাগরিকদের ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।

স্বাধীনতার পর ভয়াবহ গৃহযুদ্ধের অভিজ্ঞতা থাকা তাজিকিস্তান এখন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে রাশিয়ার একটি বড় সামরিক ঘাঁটিও রয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au