শিক্ষা

“শতবর্ষী মহীরুহ”

  • 1:32 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
"শ্রী প্রিয়তোষ ভট্টাচার্য্য"

মেলবোর্ন, ২ ডিসেম্বর- 

শতবর্ষী এক মহীরুহ, যিনি
আমার দাদু-মায়ের বাবা,
“শ্রী প্রিয়তোষ ভট্টাচার্য্য”।

গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে- তাঁর প্রাক্তন ছাত্রছাত্রী, সহকর্মী ও পরিবারের সদস্যদের উদ্যোগে পালিত হলো তাঁর জন্ম শতবর্ষ উদযাপন। সবাই মিলে তাকে নিয়ে স্মৃতিচারন করলেন এবং তাঁকে সম্মাননা প্রদান করলেন। বিশেষ করে শিক্ষকের প্রতি ছাত্র ছাত্রীদের প্রানের আকুল আবেদন তাদের স্যার কে সম্মাননা প্রদান করা, তা সত্যি চোখে পড়ার মত। আজকাল আর এসব ভাবা যায় না। এমন ছাত্র শিক্ষক বন্ধন এ যুগে আর হবে না।

১৯২৫ সালের ২০শে নভেম্বর, বৃহত্তর চট্টগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলার জলদি গ্রামে তাঁর জন্ম। ছোট্ট গ্রামের পথ পেড়িয়ে শিক্ষার প্রতি অফুরান্ত আগ্রহ তাঁকে নিয়ে আসে বরিশালের বার্থী গ্রামে। এখানে বাকাই সংস্কৃত টোলে তিনি সংস্কৃত নিয়ে পড়াশোনা শুরু করেন। শিক্ষাজীবন শেষ হবার আগেই তিনি যোগ দেন বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃত শিক্ষক হিসেবে।

সেই থেকেই বার্থী গ্রাম সহ গৌরনদী উপজেলা এবং আশপাশের মানুষের কাছে তিনি হয়ে ওঠেন প্রিয় “পণ্ডিত স্যার”। শুধু শিক্ষক নয়, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, জ্ঞানের আলো ছড়ানোর এক নির্মল মানুষ। জীবনের সবচেয়ে বড় সময়টাই তিনি কাটিয়েছেন এই শান্ত বার্থী গ্রামে, মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় বেষ্টিত হয়ে।

চাকরি থেকে অবসর নেওয়ার পরও তিনি এখানেই থেকেছেন—তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে। বয়স শতবর্ষ ছুঁলেও তাঁর ব্যক্তিত্ব, আন্তরিকতা ও মানসিক দৃঢ়তা আজও সবার অনুপ্রেরণা।

আমি গর্বিত যে আজও আমার মাথার উপর দাদুর আশীর্বাদের ছায়া রয়েছে। ভগবান তাঁকে সুস্থ রাখুন- এই একটাই প্রার্থনা আমার।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au